আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে দোয়াপ্রার্থী

 ৬ নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে এলাকাবাসীর দোয়া ও সমর্থন প্রত্যাশী মো: ধলু মিয়া

​আসন্ন উদয়পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সাধারণ সদস্য (মেম্বার) পদপ্রার্থী হিসেবে গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন এলাকার সর্বজন পরিচিত ব্যক্তিত্ব মো: ধলু মিয়া।  
​এলাকার উন্নয়ন এবং সাধারণ মানুষের সেবা করার ব্রত নিয়ে তিনি এই নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়েছেন। নির্বাচনে জয়লাভ করে ওয়ার্ডবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ এবং একটি রোল মডেল ওয়ার্ড গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। প্রচারণার অংশ হিসেবে ইতিমধ্যে তিনি ওয়ার্ডের বিভিন্ন এলাকায় সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করছেন এবং লিফলেট বিতরণ করছেন।  
​এ সময় তার সাথে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গসহ যুবসমাজ ও সর্বস্তরের জনতা উপস্থিত থেকে তার প্রচারণায় অংশ নেন এবং তাকে সমর্থন জানান। মো: ধলু মিয়া আসন্ন নির্বাচনে ৬ নং ওয়ার্ডের সর্বস্তরের জনতা ও ভোটারদের দোয়া, স্নেহ, ভালোবাসা এবং মূল্যবান ভোট প্রার্থনা করেছেন।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top