যশোরের লংমার্চ সফল করতে মনিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডে প্রস্তুতি সভা

 

বাংলাদেশ জামায়াতে ইসলামী যশোর জেলার মনিরামপুর পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের বিজয়রামপুরে আগামী ৩১ অক্টোবর যশোরে অনুষ্ঠিতব্য লংমার্চ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।ওয়ার্ড সভাপতি আঃ আজিজের সভাপতিত্বে এবং মাওঃ ইউছুপ আলীর সঞ্চালনায় এলাকাবাসীর স্বতঃস্ফূর্ত উপস্থিতি প্রমান করে আগামী ৩১ শে অক্টোবরের লংমার্চ কতটা সফল হবে। উক্ত  সভায় পৌরসভার আমীর সহকারী অধ্যাপক আব্দুল বারী প্রধান অতিথির বক্তব্যে  লংমার্চে অংশগ্রহণের গুরুত্ব, সাংগঠনিক প্রস্তুতি এবং অংশগ্রহণকারীদের করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করেন। তিনি লংমার্চে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণ এবং সংশ্লিষ্টদের মধ্যে সমন্বয় বজায় রাখার বিষয়ে দিকনির্দেশনা তুলে ধরেন।

সভায় আগামী ৩১ অক্টোবরের কর্মসূচি সুষ্ঠুভাবে বাস্তবায়নের লক্ষ্যে উপস্থিত নেতাকর্মীরা আলোচনা করেন এবং প্রস্তুতিমূলক কার্যক্রম নিয়ে মতবিনিময় করেন।উক্ত আলোচনা সভায় বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব বিভাগের উপজেলা সভাপতি আলী রেজা রাজুু,পৌরসভার সেক্রেটারি নাজমুল ফিরোজ,পেশাজীবি ফোরাম পৌরসভা সভাপতি ইঞ্জিঃ ফারুকুল ইসলাম ফারুক ৯ নং ওয়ার্ডের যুব বিভাগের সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুর রাজ্জাক  সহ পৌরসভার  বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে উপস্থিত জনসাধারণ দের জন্য আপ্যায়ন হিসেবে নৈশভোজের আয়োজন করা হয়।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

Scroll to Top