1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ২১ জুন ২০২৬, ০১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
সোমবার পদত্যাগ করতে পারেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্টারমার এনসিপির এমপিদের ৬ জনই শিবিরের সঙ্গে যুক্ত ছিল : আব্দুল্লাহ হিল বাকী ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে হুমকি-ধমকি দিয়েন না, মোকাবিলার উপায় জানি: ভূমি প্রতিমন্ত্রী ফরিদপুরের নগরকান্দায় ৩৫০ বোতল স্কাফসহ গ্রেপ্তার ২, পিকআপ জব্দ উলিপুরে অরণ্যের তিন হাজার তালের চারা রোপণ কর্মসূচি অনুষ্ঠিত জুবাইদা রহমানের ৫৪তম জন্মদিন উপলক্ষে পিরোজপুরে শিক্ষা সামগ্রী বিতরণ ও দোয়া মাহফিল রাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ী প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহী থেকে দক্ষ কর্মী নিতে আগ্রহ প্রকাশ কৃষকের সামগ্রিক উন্নয়নে সরকার বদ্ধপরিকর: নবাবগঞ্জে ৪ হাজার কৃষকের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ জামালপুরের ইসলামপুরে রাষ্ট্রীয় মর্যাদায় বীর মুক্তিযোদ্ধা আব্দুল বারী মন্ডল এর দাফন সম্পন্ন, জানাজা নামাজে শ্রদ্ধা জানাতে মানুষের ঢল

ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয়ে শক্তিশালী মিডিয়া কাঠামো গড়ে তুলতে হবে

Desk report
  • প্রকাশের সময় : রবিবার, ২১ জুন, ২০২৬
  • ২১ বার পড়া হয়েছে

বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ইসলামপন্থিদের রাজনৈতিক বিজয় ও আদর্শিক নেতৃত্ব প্রতিষ্ঠায় গণমাধ্যমে দক্ষতা অর্জনের কোনও বিকল্প নেই। তিনি বলেন, বর্তমান যুগে জনমত গঠন, চিন্তা নির্মাণ ও রাষ্ট্রীয়-রাজনৈতিক বয়ান প্রতিষ্ঠার অন্যতম শক্তিশালী মাধ্যম হলো গণমাধ্যম। তাই ইসলামের পক্ষে কার্যকর ভূমিকা রাখতে হলে আধুনিক মিডিয়ার ভাষা, কৌশল ও প্রযুক্তিতে দক্ষ জনশক্তি গড়ে তুলতে হবে।

শনিবার (২০ জুন) রাজধানীর পল্টনের দারুল খিলাফাহ মিলনায়তনে বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় মিডিয়া সেল আয়োজিত ‘মজলিস মিডিয়া নেটওয়ার্ক (এমএমএন) ওরিয়েন্টেশন কর্মশালা’র উদ্বোধনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সারা দেশের নির্বাচিত দায়িত্বশীলদের অংশগ্রহণে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

মাওলানা মামুনুল হক বলেন, বর্তমান সময়ে আদর্শিক সংগ্রামের অন্যতম গুরুত্বপূর্ণ ক্ষেত্র হলো গণমাধ্যম। যে শক্তি মিডিয়াকে দক্ষতার সঙ্গে ব্যবহার করতে পারবে, তারাই সমাজে নিজেদের আদর্শ, চিন্তা ও কর্মসূচি কার্যকরভাবে মানুষের কাছে পৌঁছে দিতে সক্ষম হবে।

তিনি দায়িত্বশীলদের তথ্যভিত্তিক, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও পেশাদার মিডিয়া কার্যক্রম পরিচালনার আহ্বান জানান।

কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমদ বলেন, সংগঠনের আদর্শ, কর্মসূচি ও জনসম্পৃক্ত কার্যক্রম জনগণের কাছে যথাযথভাবে পৌঁছে দিতে দক্ষ, সৃজনশীল ও দায়িত্বশীল মিডিয়া টিম গড়ে তোলা সময়ের অপরিহার্য দাবি।

কর্মশালায় নির্বাচিত বিভিন্ন বিষয়ে আলোচনা করেন বিশিষ্ট লেখক ও গবেষক মাওলানা মুসা আল হাফিজ, দৈনিক সময়ের আলোর মাল্টিমিডিয়া হেড সাইদ রহমানসহ গণমাধ্যম-সংশ্লিষ্ট অভিজ্ঞ ব্যক্তিরা। কর্মশালায় গণমাধ্যমের পরিবর্তিত বাস্তবতা, তথ্য যাচাই, ডিজিটাল প্ল্যাটফর্মের কার্যকর ব্যবহার, সংবাদ উপস্থাপনা, ছবি ও ভিডিও কনটেন্ট নির্মাণ এবং জনসম্পৃক্ত যোগাযোগ কৌশল নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com