চরমোনাইর কিছু আপত্তি ও তার জবাব।
চরমোনাইর আপত্তি নাম্বারঃ- ০১
চরমোনাই জামায়াতের আমীরের আসন ও সাঈদী সাহেবের আসনে মনোনয়নপত্র সাবমিট না করলেও জামায়াত ঠিকই চরমোনাই আমীরের আসনেও মনোনয়নপত্র সাবমিট করেছে। এটা মুনাফেকী।
আপত্তির জবাবঃ
● চরমোনাই মোট ৩২ টা আসনে মনোনয়নপত্র সাবমিট করেনি। বাকি ৩০ টাও কি জামায়াতের সম্মানে বাদ দেয়া হয়েছিল? মূলত চরমোনাই বেশ কিছু আসনে সিরিয়াসলি ফাইট করতে চাচ্ছেন না। সে হিসেবে জামায়াতের দুই চার আসনেও বিরত থেকেছেন। এটা আহামরি কিছু না।
আপত্তি নাম্বারঃ- ০২
তবুও জামায়াত কি চরমোনাই আমীরের সম্মানে মনোনয়নপত্র সাবমিট থেকে বিরত থাকলে ভাল হতো না?
আপত্তির জবাবঃ-
● জামায়াত তো মামুনুল হক, আহমাদ আব্দুল কাদের, নাহিদ ইসলাম এমন ২৪ টা আসনে মনোনয়নপত্র সাবমিট করেনি। কারণ জামায়াতের সাথে তাদের সমঝোতা ফাইনাল, এজন্য জামায়াতের সন্দেহ হয়নি। কিন্ত চরমোনাই নিজেরাই বলেছেন সমঝোতা ফাইনাল হয়নি, এখন হঠাৎ চরমোনাই যদি সমঝোতা থেকে চলে যান, তাহলে জামায়াত কি ফাঁকা মাঠে গোল খাবে? এজন্য জামায়াত সাবমিট করে রেখেছে। যদি সমঝোতা ফাইনাল হয়ে যায় তখন জামায়াত তার ফরম প্রত্যাহার করে নিবে, এটা খুবই সিম্পল ব্যাপার। মামুনুল সাহেবের প্রতি আস্থা তৈরি হয়েছে আপনার প্রতি আস্থা তৈরি হয়নি, তাহলে সমস্যা কাকে নিয়ে? উপরের দিকে থুথু মারলে নিজের গায়ে পড়ে। অতএব এটা নিয়ে মাত্রাতিরিক্ত মাথা ঘামানোও এক জাতীয় অদূরদর্শীতার প্রমাণ।
আপত্তি নাম্বারঃ-০৩
জামায়াত সারাজীবনই মুনাফেকী করে। ৮ দলের সাথে আলাপ না করেই এককভাবে এলডিপি ও এনসিপিকে সমঝোতার অন্তর্ভুক্ত করেছে।
আপত্তির জবাবঃ-
● ঘটনা যদি সত্যিই এমন হয়ে থাকে তাহলে বাকি ৬ দল জামায়াতের প্রতি এ অভিযোগ করছে না কেন? যদি চরমোনাইর সাথে প্রতারণাই করা হয়ে থাকে, তাহলে দল বৃদ্ধি ঘোষণার সে সংবাদ সম্মেলনে চরমোনাইর প্রতিনিধি উপস্থিত ছিলেন কেন? এর ন্যুনতম কোন জবাব আছে? অপরকে মুনাফিক বলতে গিয়ে যদি নিজে মিথ্যুক সাব্যস্ত হওয়া লাগে তাহলে এমন কথা বলার কী ফায়দা?
আপত্তি নাম্বারঃ- ৪
জামায়াতের মুনাফেকীর কারণে সমঝোতা বিঘ্নিত হচ্ছে।
আপত্তির জবাবঃ
● কথা ছিল যে আসনে যার সম্ভাবনা বেশি তার জন্য আসন ছাড়া হবে, এখন কোথাও চরমোনাইর সম্ভাবনা কম থাকা সত্ত্বেও যদি সে আসনের জন্য গোঁ ধরা হয় তাহলে সেটা কি নিজের কথার সাথে নিজের প্রতারণা নয়? শরীয়াতের পরিভাষায় এটাকে মুনাফেকী বললেও আলেমদের জন্য এমন শব্দ প্রয়োগ আমি পছন্দ করিনা।
আপত্তি নাম্বারঃ- ০৫
আগে আগে আমীরে জামায়াতের জামানত বাজেয়াপ্ত হয়েছে, উনি পাশ করবেন গ্যারান্টি আছে? জামায়াত কিভাবে উনাকে প্রধানমন্ত্রী বানানোর স্বপ্ন দেখে?
আপত্তির জবাবঃ
● জামায়াত যদি সরকার গঠন করার মতো আসন পায়, আর আমীরে জামায়াত যদি পাশও না করেন তাতেও জামায়াতের কোন লস আছে? জামায়াত কি কোন পরিবারতান্ত্রিক দল? পাশ করাদের কেউ একজন প্রধানমন্ত্রী হবেন এটা খুবই সিম্পল ব্যাপার। নিজামী সাহেব এমপি হয়েছিলেন অথচ আমীর গোলাম আযম সাহেব এমপি হননি, কই? এতে জামায়াতের কোন সমস্যা হয়েছিল?