1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ০৬:৫১ অপরাহ্ন
শিরোনাম :
লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার অর্থবছর জানুয়ারি-ডিসেম্বর করার প্রস্তাব বিরোধী দলীয় নেতার

ঈগলের হামলায় আহত নৌকার ৪ কর্মী

মোহাম্মদ বাইজিদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ৪২০ বার পড়া হয়েছে
খুলনার মোংলায় ফের ঈগল প্রতীকের কর্মীদের হামলায় নৌকা প্রতীকের ৪কর্মী আহত হয়েছে। আহতদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
আহতদের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার সুন্দরবন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ডের কাটাখালী এলাকার চায়না মার্কেটের চায়ের দোকানে মঙ্গলবার সন্ধ্যায় বসা ছিলেন নৌকা প্রতীকের কর্মীরা। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঈগল প্রতীকের কর্মীরা দোকানে বসে থাকা নৌকা প্রতীকের ওই কর্মীদের উপর অতর্কিত হামলা চালায়। এ সময় সুন্দরবন ইউনিয়নের ৪নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজবাহার শেখের নেতৃত্বে ঈগল প্রতীকের ২৫/৩০জন কর্মী হাতুড়ি, রড, ছুরি ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালিয়ে ৪নৌকা প্রতীকের কর্মীকে আহত করেন।
আহতরা হলেন- ইলিয়াছ হাওলাদার (৩৮), দুলাল জোমাদ্দার (৩৪)৷ মনিরুল খাঁন (৩৬) ও আলতাফ হাওলাদার (৪০)। আহতদের মাথা, হাত ও পাসহ শরীরের বিভিন্ন অংশ কেটে রক্তাক্ত ও থেঁতলে ফুলা জখম হয়। আহতদেরকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এদিকে সকালে ঈগল প্রতীকের কর্মীরা পৌর শহরের কবরস্থানের বান্ধাঘাটায় নৌকা প্রতীকের শেখ সাদী বাদল ও কাঁচাবাজারে নাসির খাঁকে মারপটি করে আহত করেন। এ ঘটনায় পুরো এলাকা জুড়ে নৌকা প্রতীকের নেতা-কর্মী ও সমর্থকদের মাঝে ক্ষোভ এবং উত্তেজনা বিরাজ করছে।
সকালের হামলার ঘটনায় দুপুরে থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। আর সন্ধ্যায় হামলার ঘটনায়ও থানায় অভিযোগ দায়েরের প্রস্তুতি চলছে।
এ ঘটনার বিষয়ে মোংলা-রামপাল সার্কেলের সহকারী পুলিশ সুপার মুশফিকুর রহমান তুষার বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে এবং তদন্ত চলছে। অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে  জানান ।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com