1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৫:৪০ অপরাহ্ন
শিরোনাম :
‘কে ভেবেছিল একজন উন্মাদ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হবেন?’, ট্রাম্পকে হলিউড অভিনেতার কটাক্ষ পানিতে ডুবে জাইমা রহমানসহ তিনজনের মৃত্যু আমার একটা ছাওয়াল আছে, আমাকে ক্ষমা করে দেন স্যার: আদালতকে সোহেল চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা

ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেরোবি, খোলা থাকবে আবাসিক হল

Rakibul Hasan Munna
  • প্রকাশের সময় : বুধবার, ২৮ মে, ২০২৫
  • ২৩০ বার পড়া হয়েছে
পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে ১৪ দিনের ছুটিতে যাচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রংপুর (বেরোবি)। বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকবে আগামী ১ জুন (রবিবার) থেকে ১৪ জুন (শনিবার) পর্যন্ত। তবে অফিস ছুটি শুরু হবে ৩ জুন (মঙ্গলবার) থেকে এবং শেষ হবে ১২ জুন (বৃহস্পতিবার)। প্রশাসনিক কার্যক্রম পুনরায় চালু হবে ১২ জুন থেকে।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ, তথ্য ও প্রকাশনা বিভাগের সহকারী পরিচালক মোঃ এহতেরামুল হক বুধবার (২৮ মে) এ তথ্য নিশ্চিত করেন।
ছুটির সময় আবাসিক হল খোলা থাকবে কি না এ বিষয়ে জানতে চাইলে বিজয় ২৪ হলের প্রভোস্ট মোঃ আমির শরীফ বলেন, “ছুটিতে অনেক শিক্ষার্থী হলে অবস্থান করেন, বিশেষ করে যারা চাকরির প্রস্তুতি নিচ্ছেন। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ থেকে হল বন্ধের কোনো সিদ্ধান্ত আসেনি তাই এবারের ঈদুল আজহায় হল খোলা থাকবে।”
তিনি আরও জানান, “ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও যারা হলে থাকবেন তাদের জন্য বিশেষ খাবারের ব্যবস্থা থাকবে। তবে সে ক্ষেত্রে আগেই নাম এন্ট্রি করতে হবে।”
উল্লেখ্য, এবারের ছুটি শিক্ষার্থীদের জন্য পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ ভাগ করে নেওয়ার যেমন সুযোগ দিচ্ছে তেমনি হলে অবস্থানরত শিক্ষার্থীদের জন্যও থাকছে বিশ্ববিদ্যালয় প্রশাসনের আন্তরিক আয়োজন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com