1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
বিচারাধীন জমির ৫২ গাছ কেটে নেওয়ার অভিযোগ চাচাতো ভাইয়ের বিরুদ্ধে নৈতিকতা ও সামাজিক সচেতনতায় ইমামদের ভূমিকা জোরদারের আহ্বান উল্লাপাড়ায় নদীতে গোসল করতে বৃদ্ধা নিখোঁজ, দুই দিন পর মরদেহ উদ্ধার তারেক রহমানের মধ্যে জিয়াউর রহমানের প্রতিচ্ছবি দেখতে পাই: মির্জা ফখরুল ময়মনসিংহ জেলায় শ্রেষ্ঠ সদরের প্রাথমিক শিক্ষা অফিসার মনিকা পারভীন রাজশাহী নগর উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ) এর সহকারী প্রকৌশলী শেখ কামরুজ্জামানএর আপত্তিকর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল অল্পের জন্য বাঁচলেন ইসরাইলি মেজর জেনারেল পীরগঞ্জ উপজেলা প্রধান মন্ত্রীর বিশেষ শিক্ষা বৃত্তি চেক হস্তান্তর বিতর্ক পেরিয়ে আরও শক্তিশালী রুমিন ফারহানা বগুড়ায় ইসলামী ব্যাংকে কলম বিরতি পালন

ঈদের ছুটি কত দিন, জানালেন মন্ত্রিপরিষদসচিব

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : সোমবার, ১ এপ্রিল, ২০২৪
  • ৫৩৩ বার পড়া হয়েছে

মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এ বছরের রমজান ৩০ দিন ধরা হয়েছে। ৮ ও ৯ এপ্রিল অফিস খোলা থাকছে। তবে কেউ চাইলে ঐচ্ছিক ছুটি নিতে পারবেন।

আজ সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদসচিব মো. মাহবুব হোসেন সাংবাদিকদের এসব কথা বলেন।

মাহবুব হোসেন বলেন, ‘এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। সে হিসাবে ১০, ১১ ও ১২ এপ্রিল ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল সাপ্তাহিক ছুটি।

এর পরের দিন ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা পাঁচ দিন ছুটি থাকবে। এর আগেও ৭ এপ্রিল শবেকদরের ছুটি রয়েছে। শবেকদরের ছুটির পর ৮ ও ৯ এপ্রিল দুই দিন অফিস খোলা।

১১ এপ্রিল ঈদ হলে বাড়ি যেতে মাত্র এক দিন (১০ এপ্রিল) সময় পাওয়া যাবে। এর মধ্য দিয়ে এখন ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি পাচ্ছেন সরকারি কর্মকর্তা-কর্মচারীরা।’

 

ঈদের আগে আগামী ৯ এপ্রিল ছুটি ঘোষণার যে প্রস্তাব সরকারের আইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি করেছিল তার অনুমোদন দেয়নি মন্ত্রিপরিষদ। ফলে সরকারি সিদ্ধান্ত অনুযায়ী আগামী ৯ এপ্রিল সরকারি অফিস-আদালত খোলা থাকবে।(সূত্র:কালের কন্ঠ)

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com