1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

মোঃ আব্দুল কুদ্দুস 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ১৭১ বার পড়া হয়েছে
ঈশ্বরদী বাইপাস স্টেশনে ট্রেনে কাটা পড়ে আনুমানিক ২৫ বছর বয়সী এক অজ্ঞাত যুবতীর মৃত্যু হয়েছে। শুক্রবার (২ জানুয়ারি) সন্ধায় বাইপাস স্টেশনের অদূরে পাটিকাবাড়ি এলাকায় রেললাইন থেকে তার লাশ উদ্ধার করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ। রাত সাড়ে ১১টায় বিষয়টি সাংবাদিকদের অবহিত করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে পঞ্চগড় এক্সপ্রেস ট্রেন ওই এলাকা অতিক্রম করার কিছু সময় পর রেললাইনের পাশে নারীর মরদেহ পড়ে থাকতে দেখেন স্থানীয়রা। পরে তারা বিষয়টি রেলওয়ে পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে। ধারণা করা হছে, ওই ট্রেনে অজ্ঞাত যুবতী কাটা পড়তে পারেন।
পুলিশ জানায়, নিহত নারীর পরনে ছিল হলুদ রঙের কামিজ, খয়েরি রঙের সালোয়ার এবং গায়ে গোলাপি রঙের একটি কম্বল। তবে এখন পর্যন্ত তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
ঈশ্বরদী রেলওয়ে থানার (জিআরপি) ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউর রহমান বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে রেলওয়ে থানায় নিয়ে আসে। পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), পাবনার সদস্যদের ডাকা হয়। তারা আঙুলের ছাপ সংগ্রহ করলেও পরিচয় শনাক্তে ব্যর্থ হন।
তিনি আরও জানান, শেষ পর্যন্ত পরিচয় শনাক্ত করা না গেলে শনিবার মরদেহটি পাবনার আঞ্জুমান মফিদুলে দাফনের জন্য হস্তান্তর করা হবে। এ ঘটনায় ঈশ্বরদী রেলওয়ে থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com