রাজৈর ও মাদারীপুরে প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও সরকারি কার্যক্রম পরিদর্শনে ছিলেন স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রনালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান।
রবিবার( ২৮ ডিসেম্বর ) দুপুর ১২টায় খালিয়া রাজারাম মন্দির পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের জানান, রাজৈরের তিনটি নিদর্শনসহ মাদারীপুরের বিভিন্ন স্থাপনার সংরক্ষণ নিশ্চিত করা হবে।
উপদেষ্টা বলেন, সরকারের অন্যান্য কার্যক্রমও তিনি পর্যালোচনা করেছেন। প্রশাসন এখানে সক্রিয় রয়েছে এবং ডিসি ও এলজিআরডি সচিবের নির্দেশনার মাধ্যমে সব কাজ দ্রুত বাস্তবায়িত হবে। তিনি স্থানীয় জনগণের সহযোগিতার আহ্বানও জানান।
এসময় জেলা প্রশাসক জাহাঙ্গীর আলম, অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা ফাতেমা আজরিন তন্বী, ইউএনও মো. মাহফুজুল হকসহ প্রমুখ উপস্থিত ছিলেন। পরে উপদেষ্টা পার্শ্ববর্তী খালিয়া ইউনিয়ন ও কদমবাড়ি ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করে স্থাপনাগুলোর যথাযথ সংরক্ষণের নির্দেশ প্রদান করেন।