1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
নকল নামক জিনিসটি বাংলাদেশে আর নেই : শিক্ষামন্ত্রী সাক্ষীকে নিজেই জেরা করতে চাইলেন পলক, ট্রাইব্যুনালের না মাদক মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আলাদা ট্রাইব্যুনাল গঠনের প্রস্তাব প্রধানমন্ত্রীর সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ কুবির ৬ কর্মচারীর শাস্তিকে অবৈধ ঘোষণা আদালতের লোডশেডিংয়ের ক্ষোভে লাইনম্যানকে তুলে নিয়ে মারধর অর্থনৈতিক ঝুঁকি মোকাবিলায় ‘থ্রি-আর’ কৌশল সরকারের : অর্থমন্ত্রী খামেনির শেষ বিদায়ে মোদিকে আমন্ত্রণ ইরানের মোগলটুলীর সেই আওয়ামী লীগ ‘বিক্রি হয়ে গেছে’: মাহফুজ আলম নিষিদ্ধ আওয়ামী লীগ ঠেকাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ছাত্রদলের মোটরসাইকেল শোডাউন

একটি গ্রুপ নির্বাচনে আসছে না বলে ভয় পাবার কিছু নেই- বিভাগীয় কমিশনার হুমায়ূন কবীর

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২৬ ডিসেম্বর, ২০২৩
  • ৩২১ বার পড়া হয়েছে

রাজশাহী বিভাগীয় কমিশনার ড. দেওয়ান মুহাম্মদ হুয়ায়ূন কবীর বলেছেন, দ্বাদম সংসদ নির্বাচনে প্রতিটি ভোট কেন্দ্রসহ নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা পরিস্থিত স্বাভাবিক রাখতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দিয়ে নিরাপত্তা চাদরে ঢেকে দেয়া হবে। সরকার দলীয় কিংবা বিরোধী দল হোক, কারো পক্ষ নিয়ে কাজ করা যাবে না। ভোটগ্রহণে সকল কর্মকর্তাকে নিরপেক্ষ আচরণ করতে হবে। একটি গ্রুপ নির্বাচনে আসছে না।

নির্বাচনের দিন বিরোধী দলের সহিংসতা বেশি হতে পারে। তাই বলে এ নিয়ে ভয় পাবার কিছু নেই। সরকারের সক্ষমতা এমন পর্যায়ে পৌঁছেছে যে, আমি, আপনি কেউ জালের বাইরে নয়। নির্বাচনকে কেন্দ্র করে গুজব ছড়ানো হতে পারে। আবার আওয়ামী লীগের প্রার্থী বা অন্য যেকোন প্রার্থী হোক না কেন, কোন কিছুতেই আমরা কান দিব না। আপনারা দিনে এমন কিছু করবেন না, যেন রাতে ঘুম হারাম হয়। আর রাতে এমন কিছু করবেন না, যেন দিনে মুখ লুকাতে হয়।

মঙ্গলবার দুপুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভোটগ্রহণকারী কর্মকর্তাদের প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি আরো বলেন, প্রিজাইডিং অফিসারকে অবহিত না করে সাংবাদিক গোপন কক্ষ ছাড়া ভোট কেন্দ্রের সব নজরদারি করতে পাবরেন কিন্তু ভোটারদের অসুবিধা হয় এমন কোন লাইভ নিউজ করতে পারবেন না।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিস আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত প্রশিক্ষণে সহকারী রিটার্নিং কর্মকর্তা এএফএম আবু সুফিয়ানের সঞ্চালনায় এবং রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক একেএম গালিভ খাঁনের সভাপতিত্বে আরও বক্তব্য রাখেন, চাঁপাইনবাবগঞ্জ পুলিশ সুপার ছাইদুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক দেবেন্দ্র নাথ উরাঁও, জেলা নির্বাচন কর্মকর্তা নজরুল ইসলামসহ অন্যরা। প্রশিক্ষণে ১৭৪ জন প্রিজাইডিং কর্মকর্তা অংশ নেয়।

নির্বাচনকে কেন্দ্র করে সার্বিক নিরাপত্তার স্বার্থে পুলিশ, র‌্যাব, আমর্স, গোয়েন্দা, ম্যাজিষ্ট্রেট, আনসার-ভিডিপি বাহিনী নিরাপত্তা কাজে নিয়োজিত থাকবেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com