1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

এমিনেন্ট বয়েজের নতুন কার্যকরী পরিষদ গঠন, সভাপতি জাহিদুল সম্পাদক নিয়াজ

কামরুল আহসান সোহাগ, পিরোজপুর
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারী, ২০২৬
  • ১৮১ বার পড়া হয়েছে
পিরোজপুরের পাড়েরহাট রোড এলাকায় অবস্থিত সামাজিক সংগঠন এমিনেন্ট বয়েজের নতুন কার্যকরী পরিষদের কমিটি গঠন করা হয়েছে। সোমবার সকল সদস্যদের সম্মতিক্রমে আগামী দুই বছরের জন্য এ কমিটি অনুমোদন দেওয়া হয়।
নতুন কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মোঃ জাহিদুল ইসলাম। সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মোঃ নূর উদ্দিন। সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে নিয়াজ মোর্শেদকে। এছাড়া সংগঠনের কার্যক্রম পরিচালনার জন্য বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে অভিজ্ঞ ও শিক্ষিত সদস্যদের অন্তর্ভুক্ত করা হয়েছে।
কমিটিতে আরও রয়েছেন সহ-সাধারণ সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, অর্থ সম্পাদক, দপ্তর সম্পাদক, প্রচার সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদকসহ মোট ১১ জন সদস্য। কমিটির সদস্যদের বয়স, শিক্ষাগত যোগ্যতা, পেশা ও ঠিকানা উল্লেখ করে আনুষ্ঠানিকভাবে তালিকা প্রকাশ করা হয়। প্রত্যেক সদস্য নিজ নিজ দায়িত্ব গ্রহণের বিষয়ে সম্মতি জানিয়ে স্বাক্ষর করেন।
সংগঠনের নেতৃবৃন্দ জানান, এমিনেন্ট বয়েজ একটি অরাজনৈতিক, সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন। সংগঠনটি দীর্ঘদিন ধরে পিরোজপুরে সামাজিক সচেতনতা সৃষ্টি, মানবিক সহায়তা প্রদান, অসহায় মানুষের পাশে দাঁড়ানো, তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে খেলাধুলা ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যে কাজ করে আসছে।
নবগঠিত কমিটির সভাপতি মোঃ জাহিদুল ইসলাম বলেন, এমিনেন্ট বয়েজকে আরও শক্তিশালী ও জনকল্যাণমুখী সংগঠন হিসেবে গড়ে তুলতে আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। সমাজের অবহেলিত মানুষের পাশে দাঁড়ানোই আমাদের মূল লক্ষ্য।
সাধারণ সম্পাদক নিয়াজ মোর্শেদ জানান, নতুন কমিটির মাধ্যমে সংগঠনের কার্যক্রম আরও সুসংগঠিত ও গতিশীল হবে। তরুণদের সামাজিক কাজে সম্পৃক্ত করে একটি মানবিক সমাজ গড়ে তোলার চেষ্টা থাকবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com