সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনায় দায়ের করা ক্লুলেস মামলার রহস্য উদ্ঘাটন করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১২)। এ ঘটনায় জেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালিয়ে ৬জনকে গ্রেপ্তার এবং চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়েছে।বুধবার এসআরবি-১২-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল সিরাজগঞ্জ সদর উপজেলার পাইকপাড়া বাজার সংলগ্ন মসজিদের সামনে এবং রায়গঞ্জ উপজেলার চান্দাইকোনা এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কের পাশে সিকদার পেট্রোল পাম্পের সামনে পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। জানা যায়,গত ১৯ জুন রাত আনুমানিক ২টার দিকে তাড়াশ উপজেলার তায়বুর রহমান রিপনের গোয়াল ঘরের তালা কেটে অজ্ঞাতনামা চোরেরা ৩টি গরু চুরি করে একটি মিনি ট্রাকে করে পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগী তায়বুর রহমান রিপন বাদী হয়ে তাড়াশ থানায় মামলা দায়ের করেন।এরই ধারাবাহিকতায় এসআরবি-১২-এর অধিনায়কের দিকনির্দেশনায় গোয়েন্দা নজরদারি ও তথ্যের ভিত্তিতে ১১ নভেম্বর সকাল ১১টায় এবং বিকেল ৫টায় পৃথক অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মামলার তদন্তে পাওয়া তথ্যের ভিত্তিতে ৬জনকে গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিদের দেয়া তথ্যের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর উপজেলার বনবাড়িয়া আদর্শ গ্রামের আজাদের বাড়ির উঠান এবং কামারখন্দ উপজেলার মেঘাই ভদ্রঘাট সাতাশপাড়ার নুরন্নবীর বসতবাড়ির গোয়ালঘর থেকে চুরি হওয়া দুটি গরু উদ্ধার করা হয়।গ্রেপ্তার ব্যক্তিরা হলেন,তাড়াশ উপজেলার শালিয়াগাড়ি গ্রামের জহুরুল ইসলাম (৪১), মঙ্গলবাড়িয়া গ্রামের ফরমান আলী (৩৮),বগুড়ার শেরপুর উপজেলার আঁশগ্রাম গ্রামের রাশেদুল ইসলাম (৩৬),পটুয়াখালীর কলাপাড়া উপজেলার গঙ্গামতি গ্রামের নান্নু সরদার (৪৮),জামালপুরের বকশিগঞ্জ উপজেলার কোনোকান্দা গ্রামের আনাছ (২০) এবং ময়মনসিংহের গৌরীপুর উপজেলার খিল্লাতাজপুর গ্রামের সোহাগ (৩০)।অভিযান শেষে গ্রেপ্তার ব্যক্তিদের উদ্ধার করা গরুসহ প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে সিরাজগঞ্জের তাড়াশ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে এসআরবি-১২।
জনপ্রিয় খবর
সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা
November 12, 2026
এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার
November 12, 2026
মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন
November 12, 2026
আওয়ামী ‘গেরিলা সেলের’ তালিকা পুলিশ ও গোয়েন্দার হাতে
November 12, 2026
ঝিনাইদহে ক্লিনিকে হামলার অভিযোগ জামায়াতের নেতাকর্মীদের বিরুদ্ধে
November 12, 2026
এমপি নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় জামায়াত আমিরের নিন্দা
November 12, 2026
এ সম্পর্কিত আরো পড়ুন

রামপুরে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও বিক্রি: দুই হোটেলকে ৮ হাজার টাকা জরিমানা
November 12, 2026
নেত্রকোনার কেন্দুয়া উপজেলার রামপুর বাজারে অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার

সিলেট জুড়ে শীতের আমেজ, ভোরে কুয়াশা
November 12, 2026
কার্তিকের শেষ বিকেলের রোদটা এখন কেমন যেন ম্লান। পঞ্জিকার পাতায়

সাজেকে জননেতা বাবুধন চাকমার দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ
November 12, 2026
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকের উজোবাজারে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সস্ত্রাসীদের

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম।
November 12, 2026
‘দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক-রাজনীতিক ও সুধীজনের মিলনমেলা’ স্থানীয় সরকার, পল্লী

এসআরবি-১২ এর অভিযানে চুরি হওয়া গরু উদ্ধার
November 12, 2026
সিরাজগঞ্জের তাড়াশে গোয়ালঘরের তালা কেটে ৩টি গরু চুরির ঘটনায় দায়ের