মালয়েশিয়ায় চিকিৎসাধীন এমপি বাবরের অস্ত্রোপচার সম্পন্ন

মেরুদণ্ডের সমস্যাজনিত কারণে মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় নেত্রকোনা-৪ (মদন, মোহনগঞ্জ ও খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের অস্ত্রোপচার সফলভাবে সম্পন্ন হয়েছে।

স্থানীয় সময় বুধবার (১১ নভেম্বর) বিকেলে তার মেরুদণ্ডে এ অস্ত্রোপচার চালানো হয়। তিনি কিছুটা সুস্থ ও স্বাভাবিক অবস্থায় আছেন। তবে তাকে নিবিড় পরিচর্যা ও পর্যবেক্ষণে রাখা হয়েছে।

পারিবারিক ও তার দায়িত্বশীল সূত্র জানায়, দীর্ঘদিন কারাভোগের কারণে তিনি মেরুদণ্ডে তীব্র ব্যথা, কিডনিজনিত সমস্যা ও শ্বাসকষ্টসহ শারীরিক বিভিন্ন জটিল রোগে ভুগছেন। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর দেশের ভেতরে নিয়মিত চিকিৎসা নিলেও চিকিৎসকদের পরামর্শে মেরুদণ্ডের সমস্যা জনিত জরুরি ও উন্নত চিকিৎসার জন্য সম্প্রতি তাকে মালয়েশিয়ায় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা তার মেরুদণ্ডে অস্ত্রোপচার করেন।

মোহনগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক গোলাম এরশাদুর রহমান বলেন, দীর্ঘদিন কারাভোগের কারণে মেরুদণ্ডসহ নানান রোগে ভুগছিলেন বাবর ভাই। দেশে নিয়মিত চিকিৎসা নিলেও উন্নত চিকিৎসার জন্য মালয়েশিয়ার একটি হাসপাতালে ভর্তি ছিলেন। সেখানেই মেরুদণ্ডে অস্ত্রোপচার হয়েছে। দেশবাসীর কাছে দোয়া চাই, বাবর ভাই যেন দ্রুত সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে নিজেকে জনসেবায় নিয়োজিত করতে পারেন।

 

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‘দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক-রাজনীতিক ও সুধীজনের মিলনমেলা’  স্থানীয় সরকার, পল্লী

Scroll to Top