সাজেকে জননেতা বাবুধন চাকমার দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার নিন্দা ও প্রতিবাদ


রাঙামাটির বাঘাইছড়ি উপজেলাধীন সাজেকের উজোবাজারে জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সস্ত্রাসীদের সরিয়ে নেওয়ার দাবিতে চলমান আন্দোলনে নেতৃত্বদানকারী জননেতা বাবুধন চাকমার স্ত্রী স্বপ্না চাকমাকে হেনস্তা ও তার দোকান জোরপূর্বক বন্ধ করে দেওয়ার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ইউনাইটেড পিপলস্ ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।

আজ সংবাদ মাধ্যমে দেওয়া এক বিবৃতে ইউপিডিএফের মুখপাত্র অংগ্য মারমা উক্ত ঘটনাকে রাজনৈতিক আক্রোশের বহিঃপ্রকাশ অভিহিত করে বলেন, ‘সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে, বরং যারা সন্ত্রাসীদের সরিয়ে নেওয়ার দাবি তুলছে তাদের উপর যেভাবে দমনপীড়ন চালানো হচ্ছে, তাতে সাজেকের চলমান সংকটের শান্তিপূর্ণ সমাধানে সরকারের সদিচ্ছা ও আন্তরিকতা সম্পর্কে যৌক্তিক সন্দেহ তৈরি হয়েছে।’

অংগ্য মারমা ঘটনার বর্ণনা দিয়ে বলেন, ‘আজ দুপুর ১২টার দিকে বাঘাইছড়ি জোন থেকে সেনাবাহিনীর একটি দল উজো বাজারে যায় এবং বাবুধন চাকমার স্ত্রী স্বপ্না চাকমাকে দুই মিনিটের মধ্যে তাদের দোকান (সুদীপ্ত টেইলার্স এন্ড অলরাউন্ডার্স) বন্ধ করার নির্দেশ দেয়। সেনা সদস্যরা তার সাথে চরম দুর্ব্যবহার করে ও অকথ্য ভাষায় গালাগাল দেয়।’

ইউপিডিএফ নেতা বলেন, ‘জেএসএস সন্তু গ্রুপের সশস্ত্র সদস্যদের সরিয়ে নেওয়ার দাবি সাজেকবাসীর অত্যন্ত ন্যায্য দাবি। অন্যদিকে উক্ত সশস্ত্র সদস্যদের সন্ত্রাস থেকে জনগণকে রক্ষা করতে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া সরকারের দায়িত্ব। অথচ সরকার তার দায়িত্ব পালন করা দূরের কথা, বরং সন্ত্রাসীদের পৃষ্ঠপোষকতা দিয়ে যাচ্ছে, যা দুঃখজনক।’

অংগ্য মারমা অবিলম্বে সাজেকবাসীর উপর দমনপীড়ন বন্ধ করে তাদের ন্যায্য দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানান।

মন্তব্য করুন

জনপ্রিয় খবর

এ সম্পর্কিত আরো পড়ুন

বগুড়ায় করতোয়া নদী খনন ও রেলপথ উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী: প্রতিমন্ত্রী মীর শাহে আলম।

‘দৈনিক বগুড়ার প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিক-রাজনীতিক ও সুধীজনের মিলনমেলা’  স্থানীয় সরকার, পল্লী

Scroll to Top