1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১০:০২ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কক্সবাজার ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে প্রশাসনের মতবিনিময় সভা অনুষ্ঠিত

বিএ বাহাদুর,কক্সবাজার।
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে

 

২০২৬ সালের এসএসসি/দাখিল ও সমমানের পরীক্ষা নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে ঈদগাঁওতে পরীক্ষা কেন্দ্র সংশ্লিষ্টদের নিয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৯ এপ্রিল) বিকেলে ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে এ সভার আয়োজন করা হয়।

 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাগতিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এবং এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এর কেন্দ্র সচিব খুরশীদুল জন্নাত। সভাটি এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ ও কক্সবাজার-৪ এবং দাখিল পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-২ এর উদ্যোগে আয়োজিত হয়।

 

সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান শেষে শিক্ষকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন উপজেলা একাডেমিক সুপারভাইজার রাশেদুল হাসান ও মোঃ মহি উদ্দিন।

 

পরীক্ষা কক্ষে পর্যবেক্ষকদের দায়িত্ব ও কর্তব্য নিয়ে আলোচনা করেন ঈদগাঁও আলমাছিয়া ফাজিল (ডিগ্রী) মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা হেফাজত উল্লাহ নদভী, এসএসসি পরীক্ষা কেন্দ্র কক্সবাজার-৪ এর কেন্দ্র সচিব শফিউল আলম, ভারুয়াখালী আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, পালাকাটা গোলজার বেগম মডেল দাখিল মাদ্রাসার সহ-সুপার মাওলানা সৈয়দ নূর হেলালী এবং ঈদগাহ আদর্শ শিক্ষা নিকেতনের সহকারী প্রধান শিক্ষক নুরুল আবছার।

 

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ইসলামপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার শিক্ষক  মৌ:বদরুদ্দোজা বেদার এবং পবিত্র গীতা পাঠ করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক অশ্রু রায়।

 

সমগ্র অনুষ্ঠান সঞ্চালনা করেন ঈদগাহ আদর্শ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহ জালাল মুনির।

 

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, মাদ্রাসার অধ্যক্ষ ও সুপারসহ সংশ্লিষ্ট শিক্ষক-শিক্ষিকাবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।২০/০৪/২০২৬ইং

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com