সারা দেশে শীতের প্রকোপ যখন তীব্র, কনকনে শীত, তখন গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলা প্রশাসনের পক্ষ থেকে রাতের আঁধারে অসহায় ও ছিন্নমূল মানুষের পাশে দাঁড়িয়েছেন মানবিক ইউএনও জহিরুল আলম।
২৯ ডিসেম্বর ২০২৫, রবিবার সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত প্রচন্ড শীতের মধ্যে টুঙ্গিপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণভাবে শীতার্তদের মাঝে প্রায় ১০০টি কম্বল বিতরণ করা হয়।
কম্বল বিতরণ কার্যক্রম পরিচালিত হয় পাটগাতী স্ট্যান্ড, ঝনঝনিয়া বাজার, ডুমুরিয়া ইউনিয়নের আশ্রয়ণ প্রকল্পসহ উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায়। এতে উপকৃত হয় অসংখ্য শিশু, বৃদ্ধা, ভ্যান চালক,গরিব, ছিন্নমূল ও অসহায় মানুষ, যারা চরম শীতে দুর্ভোগ পোহাচ্ছিলেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জহিরুল আলম,সহকারী কমিশনার (ভূমি) আল-আমিন হালদার এবং উপজেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
ইউএনও বলেন, “শীতার্ত মানুষের কষ্ট লাঘব করাই আমাদের মূল লক্ষ্য। টুঙ্গিপাড়ার প্রশাসন সবসময় মানুষের পাশে আছে।
এই মানবিক উদ্যোগের জন্য উপজেলা প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয়রা।