1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
শিরোনাম :
সমালোচনার মুখে নিজেকে ‘লুকিয়ে’ ফেললেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি বন্ধ কলকারখানা চালু করে ফের কর্মসংস্থান সৃষ্টি করা হবে: বস্ত্র ও পাট মন্ত্রী রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ

কয়রায় অসহায়দের পাশে ‘সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা’: শীতবস্ত্র বিতরণ

Abdur Rouf
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর, ২০২৫
  • ৩৯৫ বার পড়া হয়েছে

​উপকূলীয় জনপদ খুলনার কয়রায় তীব্র শীতের প্রকোপ থেকে অসহায় ও স্বল্প আয়ের মানুষকে সুরক্ষা দিতে মানবিক হাত বাড়িয়ে দিয়েছে ‘সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থা’ বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টায় সাতহালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এক শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানের মাধ্যমে ৯০ জন শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।
​সংস্থার সভাপতি শামীম হোসেনের সভাপতিত্বে এই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কয়রা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আব্দুল্লাহ আল বাকী। বক্তব্য প্রদানকালে ইউএনও বলেন, “তীব্র শীতের এই সময়ে সমাজের সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। সাতহালিয়া সমাজ কল্যাণ সংস্থার এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারের পাশাপাশি বেসরকারি সংগঠনগুলো এগিয়ে এলে দরিদ্র মানুষের কষ্ট অনেকটাই লাঘব হবে।”
এদিন এলাকার নিম্নআয়ের মানুষের পছন্দ ও প্রয়োজন অনুযায়ী চাদর, কম্বল, সোয়েটার ও জাম্পার প্রদান করা হয়। শীতের শুরুতেই এমন উপহার পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক নয়াদিগন্তের যশোর অফিস প্রধান ও দৈনিক নতুন সকালের বার্তার ভারপ্রাপ্ত সম্পাদক এম আইউব আলী। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক শেখ মনিরুজ্জামান মনু, সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান, অর্থ সম্পাদক মামুনুর রশিদ এবং ধর্ম বিষয়ক সম্পাদক মাওলানা আকবার হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। ​সংস্থার সাধারণ সম্পাদক মাওলানা মাসুদুর রহমান জানান, মানবতার সেবায় তাদের এই কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একটি সুন্দর ও বৈষম্যহীন সমাজ গড়ার লক্ষ্যে তারা নিয়মিতভাবে সামাজিক ও মানবিক কাজ পরিচালনা করে আসছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com