1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
মাদকবিরোধী কার্যক্রমে বাধা দেয়ায় বিএনপি নেতার উপর হামলা, অফিস ভাঙচুরের অভিযোগ কুমারখালীতে ছোট ভাইয়ের ছুরিকাঘাতে বড় ভাই নিহত মাগুরা বেরোইল পলিতা গ্রামের বীর মুক্তিযোদ্ধা দাউদ হোসেন ষড়যন্ত্রমূলক মামলায় পড়ে মানবেতর জীবন যাপন করছেন। কলাপাড়ায় অটো রাইস মিলকে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড আদমদীঘিতে অনিয়মের ইস্যুতে খাদ্যবান্ধব বাতিল ডিলারকে পুনর্বহালের চাপ; বিব্রত প্রশাসন ফরিদপুরে বন্যার আগাম সতর্কতা বিষয়ে দিনব্যাপী মহড়া অনুষ্ঠিত ফরিদপুরে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফের শাহাদাতবার্ষিকী: প্রশাসনের অবহেলায় ক্ষুব্ধ এলাকাবাসী নবাবগঞ্জে কড়া নজরদারীতে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু কুড়িগ্রামে ৫৬ কেন্দ্রে শুরু এসএসসি ও সমমানের পরীক্ষা, অংশ নিচ্ছে ২৭ হাজারের বেশি শিক্ষার্থী কুয়াকাটায় জেলেকে কুপিয়ে গুরুতর আহত, অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি

করোনা আক্রান্তের সংস্পর্শে ছিলেন কিনা জানাবে অ্যাপ

সংবাদ দাতার নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ জুন, ২০২০
  • ৪২৭ বার পড়া হয়েছে

অনলাইন ডেস্ক : করোনা ভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত রোগীর সংস্পর্শে আসা ব্যক্তিদের শনাক্তকরণে উন্মুক্ত করা হয়েছে কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপ। ‘করোনা ট্রেসার বিডি’ নামে স্মার্টফোন ভিত্তিক এই অ্যাপটি এখন পাওয়া যাচ্ছে গুগল প্লে-স্টোরে।

বৃহস্পতিবার (০৪ জুন) আনুষ্ঠানিকভাবে এই অ্যাপের উদ্বোধন করা হয়। তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক প্রধান অতিথি হিসেবে এক ভিডিও কনফারেন্সে এই অ্যাপের উদ্বোধন করেন।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এনএম জিয়াউল আলম, স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ, রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক মীরজাদী সেব্রিনা ফ্লোরা, সহজের প্রতিষ্ঠাতা এবং ব্যবস্থাপনা পরিচালক মালিহা এম কাদিরসহ অন্যান্যরা।

করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্লুটুথ ও আধুনিক প্রযুক্তি ব্যবহার করে স্বয়ংক্রিয়ভাবে দুজন ব্যবহারকারির কাছাকাছি থাকার সময় এবং ব্যবহারকারীদের অবস্থান সুরক্ষিতভাবে সংরক্ষণ করে রাখবে। যখনই অন্য কোনো অ্যাপ ব্যবহারকারী একটি নির্দিষ্ট দূরত্বের মধ্যে আসবে তখনই অ্যাপ দুটি নিজেদের মধ্যে ‘ডিজিটাল হ্যান্ডশেক’ করে প্রয়োজনীয় তথ্য সুরক্ষিতভাবে আদান-প্রদান করবে। গুগল প্লে স্টোর থেকে ‘করোনা ট্রেসার বিডি’ অ্যাপটি ডাউনলোড করা যাবে অথবা সরাসরি স্মার্টফোন থেকে (https://play.google.com/store/apps/details?id=com.shohoz.tracer)  লিংকে ক্লিক করেও অ্যাপটি ডাউনলোড করা যাবে।

অনুষ্ঠানে কোভিড-১৯ কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপটি সম্পর্কিত একটি প্রেজেন্টেশন দেন অনলাইন মালিহা এম কাদির।

অ্যাপটি সম্পর্কে জুনাইদ আহমেদ পলক বলেন, নিজের ও পরিবারের সবার সুরক্ষার জন্য স্মার্টফোনে করোনা ট্রেসার বিডি অ্যাপটি ব্যবহার করা উচিত। অ্যাপটি ব্যবহার করলে ঝুঁকি অনেক কমে যাবে। অ্যাপটি ব্যবহারের সময় আশপাশে কোনো করোনায় আক্রান্ত কিংবা আক্রান্তদের সংস্পর্শে গেলেন কি-না, সেটা জানা যাবে।

পলক আরও বলেন, প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রযুক্তি নির্ভর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের অভিযাত্রায় আইসিটি অবকাঠামো ব্যবহার করে সমস্যা ও সংকট মোকাবিলায় সরকার একের পর এক প্রযুক্তিভিত্তিক নানা সমাধান নিয়ে আসছে। করোনার প্রাদুর্ভাব মোকাবিলায় এমনই একটি অ্যাপ করোনা ট্রেসার বিডি। যা জীবন ও জীবিকার সুরক্ষা বেষ্টনী তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। সরকার ইতোমধ্যে কৃষি, শিক্ষা, স্বাস্থ্যখাত এবং জরুরি খাদ্য সরবরাহে প্রযুক্তিভিত্তিক সমাধানের মাধ্যমে জীবনযাত্রা সচল রেখেছে। করোনা মহামারির বিস্তার রোধে করোনা ট্রেসার বিডি অ্যাপটি অন্যতম কার্যকর সমাধান হতে পারে।

অ্যাপটি ডাউনলোড করে ব্যবহার করতে সবাইকে অনুরোধ জানিয়েছেন প্রতিমন্ত্রী পলক।

এই অ্যাপ তৈরিতে কাজ করেছে আইসিটি বিভাগ, বিভাগের মোবাইল গেম অ্যাপ্লিকেশনস প্রকল্প, স্বাস্থ্য অধিদপ্তর, আইইডিসিআর ও এক্সেস টু ইনফরমেশন (এটুআই)। আর অ্যাপটি তৈরিতে প্রযুক্তিগত সহোযোগিতা করেছে অনলাইন প্ল্যাটফর্ম ‘সহজ’।

পরীক্ষামূলকভাবে চালু করা কোভিড-১৯ কন্ট্যাক্ট ট্রেসিং অ্যাপের ডাউনলোড লিংক- https://bit.ly/coronatracerbd

এ বিভাগের আরো সংবাদ

ঠাকুরগাঁওয়ে জ্বালানি তেল বিক্রিতে শৃঙ্খলা ফেরাতে চালু করা হয়েছে ফুয়েল কার্ড ব্যবস্থা। জেলা প্রশাসনের এই উদ্যোগে তেল বিক্রিতে কিছুটা শৃঙ্খলা ফিরলেও কমেনি সাধারণ চালকদের ভোগান্তি। বরং দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হচ্ছে তেলের জন্য। জেলা প্রশাসনের ঘোষণা অনুযায়ী, ৫ এপ্রিল থেকে ফুয়েল কার্ড ছাড়া কোনো প্রকার জ্বালানি তেল বিক্রি করা হচ্ছে না। নতুন এই নিয়ম বাস্তবায়নে রোববার (৫ এপ্রিল) জেলার কয়েকটি ফিলিং স্টেশনে সকাল ৯টা থেকে বিকাল ৬টা পর্যন্ত পেট্রোল ও অকটেন বিক্রি শুরু হয়।তবে সরেজমিনে গিয়ে দেখা যায়, কার্ড থাকা সত্ত্বেও তেল পেতে চরম ভোগান্তিতে পড়ছেন চালকরা। অনেকেই ভোর ৪টা থেকেই লাইনে দাঁড়িয়ে থাকছেন। নির্ধারিত সময় সকাল ৯টার পরিবর্তে কোথাও কোথাও ১০টার পর তেল সরবরাহ শুরু হওয়ায় ক্ষোভ বাড়ছে সাধারণ মানুষের মধ্যে। এছাড়া, প্রথম দিনে ৫ লিটার করে তেল দেওয়ার কথা থাকলেও বাস্তবে অনেক স্টেশনে ৫০০ টাকার তেল দেওয়া হচ্ছে বলে অভিযোগ উঠেছে।স্থানীয় বাইক চালকরা জানান, ‘ভোরে এসে লাইনে দাঁড়িয়েও সকাল ১১টা পর্যন্ত তেল পাই না। কখন তেল পাবো তার কোনো নিশ্চয়তা নেই। এতে আমাদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।’ এদিকে, ফুয়েল কার্ড ছাড়া অনেকেই তেল নিতে এসে খালি হাতে ফিরে যাচ্ছেন। এতে একদিকে তেল বিক্রিতে শৃঙ্খলা ফিরলেও অন্যদিকে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বেড়েছে। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা বলছেন, ফুয়েল কার্ড চালুর ফলে আগের মতো বিশৃঙ্খলা আর নেই। নিয়ম মেনে তেল বিতরণ করা সম্ভব হচ্ছে। রুপালী ফিলিং স্টেশনের ম্যানেজার মো. আব্দুল হক বলেন, “আগে তেল দিতে গিয়ে অনেক বিশৃঙ্খলা হতো। এখন কার্ড থাকার কারণে সবকিছু নিয়ন্ত্রণে এসেছে।” অন্যদিকে, ফিলিং স্টেশনে দায়িত্বপ্রাপ্ত ট্যাগ কর্মকর্তা মো. মুক্তারুজ্জামান বলেন, জেলা প্রশাসনের নির্দেশনা কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে। কোনোভাবেই ফুয়েল কার্ড ও বৈধ কাগজপত্র ছাড়া তেল দেওয়া হচ্ছে না। তবে চালকদের দাবি, শুধুমাত্র নিয়ম করলেই হবে না—সময়মতো তেল সরবরাহ নিশ্চিত করা এবং লাইনের চাপ কমাতে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে প্রশাসনকে।

© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com