1. infoobayedcommunicationit@gmail.com : obayed it : obayed it
  2. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  3. bot@local.invalid : Service Bot :
  4. infoobayed@gmail.com : infoobayed :
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
ভুয়া এনএসআই পরিচয়পত্র ব্যবহার করে বিয়ে, গ্রেপ্তার যুবক অবশেষে ৯ মাস পর স্ত্রী বুশরার দেখা পেলেন ইমরান খান মডেল রিধিকার আত্মহত্যা প্ররোচনার মামলায় প্রেমিকের জামিন নামঞ্জুর কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয় দীপু মনির প্যারোলে মুক্তিতে কারা কর্তৃপক্ষের কাছে আবেদন ঢাকার চাপে অবস্থান বদলাচ্ছে ভারত, দুই দেশের সম্পর্ক সন্ধিক্ষণে নতুন ব্যবহারকারীদের জন্য ক্যাসিনো গাইড: প্রথম সেশনের আগে কি যাচাই করবেন KingHills Casino UK mobile app review: seamless gaming experience at your fingertips টিকার পরও ভয়াবহ হাম, প্রশ্নের মুখে ব্যবস্থাপনা রিহ্যাব সেন্টারের নামে ভয়ংকর ফাঁদ সম্পত্তির লোভে মুক্তিযোদ্ধা-শিল্পপতি পিতা বন্দি, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

কলকাতায় হোটেলে অগ্নিকাণ্ড নিহত ৫ বাংলাদেশির পরিচয় শনাক্ত: পররাষ্ট্র মন্ত্রণালয়

Desk report
  • প্রকাশের সময় : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে

ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে ৫ বাংলাদেশির পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। তবে ওই বিজ্ঞপ্তিতে ৫ বাংলাদেশির নাম-পরিচয় বিস্তারিত প্রকাশ করা হয়নি।

এতে বলা হয়, ভারতের পশ্চিমবঙ্গের কলকাতায় আজ বুধবার ভোরে অগ্নিকাণ্ডে কয়েকজন বাংলাদেশি নাগরিকের প্রাণহানি ঘটেছে বলে গণমাধ্যমের খবর সূত্রে জানা গেছে। এ খবর জানার সঙ্গে সঙ্গেই কলকাতাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশন থেকে কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে মৃত ও আহতদের সম্পর্কে তথ্য যোগাড় করার চেষ্টা করেছেন। স্থানীয় কর্তৃপক্ষের তথ্যানুসারে, এখন পর্যন্ত অগ্নিকাণ্ডে মোট ৯ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচ জন বাংলাদেশি বলে স্থানীয় পুলিশ তাদের পরিচয় নিশ্চিত করেছে।

উপ-হাইকমিশন থেকে নিহতদের পরিবারের সঙ্গে যোগাযোগ করা হয়েছে উল্লেখ করে আরও বলা হয়, তাদের মধ্যে চারজনই একই পরিবারের সদস্য বলে জানা গেছে। বাকিদের পরিচয় স্থানীয় কর্তৃপক্ষ এখনো নিশ্চিত করতে পারেনি। এছাড়াও অগ্নিকাণ্ডে আহত ৬ বাংলাদেশিকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়েছে।
বাংলাদেশিদের বিষয়ে সার্বক্ষণিক সহযোগিতা প্রদানের জন্য উপ-হাইকমিশনের কর্মকর্তারা হাসপাতাল ও স্থানীয় পুলিশের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষা করছে। ইতিমধ্যেই উপ-হাইকমিশন একটি সার্বক্ষণিক হেল্প লাইন চালু করেছে বলে ওই বিজ্ঞপ্তিতে বলা হয়।

অন্যদিকে ভারতীয় গণমাধ্যমের খবরে বলা হয়, পশ্চিমবঙ্গের মধ্য কলকাতার একটি আবাসিক হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ডে অন্তত শিশুসহ ৯ জনের মৃত্যু হয়েছে। নিহতরা সকলেই বাংলাদেশি নাগরিক।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com