1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কলারোয়ায় খোরদো হাইস্কুল মাঠে নৌকার নির্বাচনী জনসভায় প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপন

মোঃ চয়ন হোসেন
  • প্রকাশের সময় : শনিবার, ৩০ ডিসেম্বর, ২০২৩
  • ২৮৬ বার পড়া হয়েছে
সাতক্ষীরা -১( তালা- কলারোয়া) সংসদীয় আসনের নৌকার প্রার্থী ফিরোজ আহম্মেদ স্বপনের নির্বাচনী জনসভা অনুষ্ঠিত হয়েছে। দেয়াড়া ইউনিয়ন আ.লীগের আয়োজনে শুক্রবার(২৯ ডিসেম্বর) বিকালে খোরদো হাইস্কুল মাঠে সভাটি অনুষ্ঠিত হয়।আনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম। উপস্থিত ছিলেন জনসভার মধ্য মনি জনাব ফিরোজ আহমেদ স্বপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলারোয়া উপজেলা চেয়ারম্যান জনাব আমিনুল ইসলাম লালটু।
জনসভার সভাপতির দায়িত্ব পালন করেন ১১নং দেয়াড়া ইউনিয়ন এর সুযোগ্য চেয়ারম্যান গাজী মাহবুবুর রহমান মফে।নৌকা প্রতীকের সমর্থনে বিপুল সংখ্যক সমর্থকের অংশগ্রহণে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় প্রধান অতিথি নৌকার প্রার্থী ও কলারোয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি ফিরোজ আহম্মেদ স্বপন দেশের উন্নয়ন, সমৃদ্ধি ও গণতন্ত্রকে সমুন্নত রাখতে সকলের কাছে নৌকায় ভোট প্রার্থনা করেন। তিনি বলেন, সকল ষড়যন্ত্র পরাভূত করে ৭ জানুয়ারির নির্বাচনে আপনার মূল্যবান ভোট নৌকায় দেয়ার আহবান জানান। জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আ.লীগ নেতা আমিনুল ইসলাম লাল্টু, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শেখ সাহিদ উদ্দিন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জিএম ফার্ত্তাহ, সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান, তালা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সরদার মশিয়ার রহমান, আ’লীগ নেতা তালা আ.লীগ নেতা মীর জাকির হোসেন, সাংবাদিক মোজাফ্ফার হোসেন, জেলা আওয়ামী লীগ নেতা সাজেদুর রহমান খান চৌধুরী, জেলা কৃষকলীগ সভাপতি মাহফুজা খানম রুবি, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলিমুর রহমান।
দেয়াড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান গাজী মাহাবুবর রহমান মফের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক প্রভাষক আব্দুল মান্নানের সঞ্চালনায় নৌকার সমর্থনে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, যুগিখালি ইউপি চেয়ারম্যান রবিউল হাসান, জয়নগর ইউপির সাবেক চেয়ারম্যান শামসুদ্দীন আল মাসুদ বাবু, লাঙ্গলঝাড়া ইউপি চেয়ারম্যান অধ্যাপক এমএ কালাম, সোনাবাড়িয়া ইউপি চেয়ারম্যান বেনজির হোসেন হেলাল, সাবেক ইউপি চেয়ারম্যান আসলামুল আলম আসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান ওজিয়ার রহমান,  আ.লীগ নেত্রী সেলিনা আনোয়ার  ময়না, আ’লীগ নেতা আজিজুর রহমান, যুবলীগ নেতা শেখ ইমরান হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক আশিকুর রহমান মুন্না, মাসুমুজ্জামান মাসুম, আওয়ামী লীগ নেতা হাসান সহ ইউনিয়ন আ.লীগ,যুবলীগ ও সহযোগী সংগঠনের নেতা- কর্মীবৃন্দ। পরে পাটুলিয়া বাজারে নৌকা প্রতীকের নির্বাচনী কার্যালয়ে কর্মী- সমর্থকদের সাথে মতবিনিময় করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com