1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৫ মে ২০২৬, ০৮:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় কোরবানির শিক্ষা অনুপ্রেরণা জোগায়: জামায়াত আমির পাচারকৃত টাকা ফেরতের দাবিতে পিরোজপুরে ইসলামী ব্যাংক গ্রাহকদের মানববন্ধন চিরিরবন্দরে ড্যাম্প ট্রাকের ধাক্কায় ইজিবাইকের চালকসহ ৬ যাত্রী আহত, বিক্ষুদ্ধ জনতার ড্যাম্পট্রাকে আগুন বেহাল রাস্তাঘাট ও নাগরিক হয়রানির প্রতিবাদে বাজিতপুরে সচেতন নাগরিকদের মানববন্ধন। ঈশ্বরদীতে ছাগলকে কেন্দ্র করে সংঘর্ষে নিহত ১ দল হিসেবে আ.লীগের অপরাধের তদন্ত চলছে কিনা জানিনা: চিফ প্রসিকিটর ঈশ্বরদীতে ইসলামী ব্যাংক ধ্বংসের ষড়যন্ত্রের প্রতিবাদে মানববন্ধন। জামালপুরে কয়েক বছরের জলাবদ্ধতা নিরসনের জামালপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ ডাক্তারের কাছে যাওয়ার পথে মর্মান্তিক দুর্ঘটনা: একই পরিবারের ৪ জনসহ নিহত ৫ শহীদ মুক্তিযোদ্ধা আস্তার রহমান চৌডালা সেতুতে প্রতিবন্ধী স্কুটিচালকের কাছ থেকে টোল আদায়, মানবিকতা নিয়ে প্রশ্ন।

কলেজশিক্ষক হত্যার ঘটনায় নিহতের ভাই ও দুই ভাতিজা গ্রেপ্তার

আনন্দ রায়
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ জানুয়ারী, ২০২৪
  • ২৭০ বার পড়া হয়েছে
গাজীপুরে কালিয়াকৈর উপজেলায় জমি নিয়ে বিরোধের জের ধরে কলেজশিক্ষক রেজা সাঈদ আল মামুনকে (৫৩) হত্যার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নিহতের ভাই ও দুই ভাতিজাকে গ্রেপ্তার করা হয়েছে। সোমবার (২৯ জানুয়ারি) দিবাগত মধ্যরাতে গাজীপুর মহানগরীর জয়েরটেক এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে র‌্যাব-১ এর সদস্যরা।গ্রেপ্তাররা হলেন, কালিয়াকৈর উপজেলার সাজনধারা গ্রামের আফাজ উদ্দিনের ছেলে নিহত কলেজ শিক্ষকের ভাই মজিবর রহমান (৫৫), মজিবুরের দুই ছেলে মো. সুমন (২৮) ও মো. সেজান (২০)। এর আগে র‌্যাব-১ এর সদস্যরা মামলার অপর আসামি নিহতের বড় ভাই মোহাম্মদ আলীকে (৬৫) গ্রেপ্তার করে।
নিহত রেজা সাঈদ আল মামুন (৫৩) কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকার জাতির পিতা বঙ্গবন্ধু সরকারি কলেজের অর্থনীতি বিভাগের প্রধান ছিলেন।গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করে র‌্যাবের গাজীপুর ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর মো. ইয়াসির আরাফাত হোসেন বলেন, গত ২৮ জানুয়ারি বিকেলে কালিয়াকৈর থানাধীন ঢালজোড়া ইউনিয়নের সাজনধারা এলাকায় রেজা সাইদ আল মামুন মাঠে কাজ করার সময় আসামিরা লাঠি দিয়ে পিটিয়ে তাকে হত্যা করে। এ ঘটনায় ভিকটিমের স্ত্রী হাসিনা আক্তার (৪৫) বাদী হয়ে কালিয়াকৈর থানায় চার জনকে আসামি করে মামলা করেন।
তিনি আরও বলেন, হত্যা মামলার হুকুমদাতা হিসেবে এজাহারনামীয় আসামি মোহাম্মদ আলীকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com