1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

কাজিপুরে শুরু হলো এসএসসি ও সমমান পরীক্ষা: অংশ নিচ্ছে ৪৮৪২ শিক্ষার্থী

বিপ্লব হাসান
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৮০ বার পড়া হয়েছে
আজ থেকে শুরু হয়েছে এসএসসি, দাখিল ও এসএসসি ভোকেশনাল সমমানের পরীক্ষা। সকাল ১০টায় শুরু হওয়া এই পাবলিক পরীক্ষা চলবে দুপুর ১টা পর্যন্ত। এবার প্রতিটি বিষয়ে পূর্ণ সিলেবাসে পূর্ণ নম্বরে পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
কাজিপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষায় উপজেলায় মোট ১১টি কেন্দ্রে ৪৮৪২ জন শিক্ষার্থী অংশগ্রহণ করছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে ৬টি কেন্দ্রে ৪৩৫৬ জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। এদের মধ্যে ছাত্র ২২৭১ জন এবং ছাত্রী ২০৮৫ জন।
মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় ১টি কেন্দ্রে অংশ নিচ্ছে ২৮১ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ১৬৬ জন এবং ছাত্রী ১১৫ জন। এছাড়া কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে এসএসসি ভোকেশনাল পরীক্ষায় অংশগ্রহণ করছে ৪৮৬ জন শিক্ষার্থী, যার মধ্যে ছাত্র ৩৮০ জন ও ছাত্রী ১০৪ জন।
সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে বিভিন্ন কেন্দ্রে পরীক্ষার্থীর সংখ্যা হলো— কাজিপুর আরডি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২৬৮ জন, মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৭১২ জন, কাজিপুর এ এম ইউ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৮৩৭ জন, নাটুয়াপাড়া কেবি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫৯০ জন, খাসশুড়িবেড় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৪২১ জন এবং চরগিরিশ ইউনিয়ন এম মনসুর আলী জাতীয় উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৫২৮ জন।
অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে চরসিংড়াবাড়ি-সিংড়াবাড়ি দাখিল মাদ্রাসা কেন্দ্রে ২৮১ জন পরীক্ষার্থী দাখিল পরীক্ষায় অংশ নিচ্ছে।
কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ৪টি কেন্দ্রে ভোকেশনাল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে মেঘাই ইউসুফ উদ্দিন ইসলামিয়া উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১০৯ জন, কাজিপুর থানা সদর বিএম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ৯৭ জন, মুক্তিযোদ্ধা কারিগরি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ১২০ জন এবং আনোয়ারা আজাদ মাধ্যমিক কারিগরি ও ভোকেশনাল ইনস্টিটিউট কেন্দ্রে ১৫৮ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করছে। গতবারের তুলনায় কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে।
কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা পরীক্ষা কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমান জানান, নকলমুক্ত, সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রতিটি কেন্দ্রে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা স্থাপন, আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতা এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে।
পরীক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি সামাজিক মাধ্যমে এক বার্তায় বলেন, “এসএসসি ২০২৬ ব্যাচের প্রিয় পরীক্ষার্থীরা, তোমাদের জীবনের প্রথম বড় পাবলিক পরীক্ষায় তোমাদের পরিশ্রম সফল হোক—এই কামনা করি। আত্মবিশ্বাস ধরে রেখে শান্তভাবে পরীক্ষা দাও। মনে রেখো, কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই এবং যারা হাল ছাড়ে না তারাই প্রকৃত বিজয়ী।”
তিনি সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করে পরীক্ষার্থীদের জন্য শুভকামনা জানান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com