1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৬ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে একাডেমিক ভবন ও ছাত্রাবাসের উদ্বোধন

বিপ্লব হাসান
  • প্রকাশের সময় : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ১৫৪ বার পড়া হয়েছে
সিরাজগঞ্জের কাজিপুর সরকারি মনসুর আলী কলেজে ১৬৪ আসন বিশিষ্ট আধুনিক ছাত্রাবাস ও ৬ তলা একাডেমিক ভবনের উদ্বোধন করা হয়েছে। রোববার (১৯ এপ্রিল) সকালে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে স্থাপনাগুলোর উদ্বোধন করেন সিরাজগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোঃ সেলিম রেজা।
উদ্বোধন শেষে তিনি ২০২৬ সালের এইচএসসি পরীক্ষার্থীদের উদ্বুদ্ধকরণ সভায় অংশগ্রহণ করেন। সভায় সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর রেজাউল করিম। ইতিহাস বিভাগের প্রভাষক ফিরোজ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন সংসদ সদস্য সেলিম রেজা।
বক্তব্যে তিনি বলেন, কলেজটির উন্নয়নে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে। মসজিদ নির্মাণ, খেলার মাঠ উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “এই কলেজকে বিভাগের মধ্যে প্রথম সারিতে নিয়ে যেতে চাই।”
শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি মাদক ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, “এখনও সময় আছে—পড়াশোনায় মনোযোগী হও। পরীক্ষায় কোনো ধরনের নকলের সুযোগ থাকবে না।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোহাম্মদ আবুল বাশার এবং এইচএসসি পরীক্ষা ২০২৬-এর আহ্বায়ক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
একই অনুষ্ঠানে প্রধান অতিথি ও কৃতি শিক্ষার্থীদের সম্মাননা স্মারক প্রদান করা হয়। এর আগে কলেজের বিএনসিসি দল প্রধান অতিথিকে গার্ড অব অনার প্রদান করে। পরে তিনি কলেজের গ্রন্থাগার পরিদর্শন করেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com