1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৫:৫৪ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

কাঠালিয়ায় গ্রাম আদালত নিয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ১০৫ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় গ্রাম আদালত বিষয়ে আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদ মিলনায়তনে “বাংলাদেশে গ্রাম আদালত সক্রিয়করণ (তৃতীয় পর্যায়)” প্রকল্পের আওতায় এ আলোচনা সভা ও ভিডিও প্রদর্শনীর আয়োজন করা হয়।
উপজেলা সমন্বয়কারী এস এম ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. জাকির হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন ইউপি সদস্য নুরুজ্জামান সিকদার, আইয়ুব আলী, স্থানীয় সাংবাদিক, উদ্যোক্তা, গ্রাম পুলিশ, সুবিধাভোগীসহ বিভিন্ন শ্রেণি-পেশার শতাধিক মানুষ।
আলোচনা সভায় বক্তারা গ্রাম আদালতের কার্যক্রম, গুরুত্ব ও উপকারিতা নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তারা বলেন, গ্রাম আদালতের মাধ্যমে স্বল্প সময়ে ও কম খরচে স্থানীয় বিরোধ নিষ্পত্তি সম্ভব। এ সময় ছোটখাটো বিরোধ নিষ্পত্তিতে গ্রাম আদালতের শরণাপন্ন হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে ভিডিও প্রদর্শনীর মাধ্যমে গ্রাম আদালতের বিভিন্ন সুযোগ-সুবিধা এবং কার্যপ্রণালী তুলে ধরা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com