1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কাঠালিয়ায় জাতীয় সমাজসেবা দিবস উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২৫১ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়ায় “প্রযুক্তি ও মমতায়, কল্যাণ ও সমতায়—আস্থা আজ সমাজসেবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় সমাজসেবা দিবস–২০২৬ উদযাপন করা হয়েছে। দিবসটি উপলক্ষে শনিবার (৩ জানুয়ারি) সকালে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল সাড়ে ৮টায় উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদের হলরুমে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়। র‌্যালির উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন।
আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা সুব্রত কুমার দেবনাথ, কাঠালিয়া প্রেসক্লাবের সভাপতি মো. মাসউদুল আলম, প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, কাঠালিয়া সদর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. জাকির হোসেন, মাওলানা মো. মিজানুর রহমানসহ সংশ্লিষ্টরা।
বক্তারা বলেন, সমাজসেবার কার্যক্রমকে আরও গতিশীল করতে প্রযুক্তির যথাযথ ব্যবহার ও মানবিক মূল্যবোধের সমন্বয় জরুরি। এতে সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কল্যাণ নিশ্চিত করা সম্ভব হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com