1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কাঠালিয়ায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে চালকের মৃত্যু

মোঃ ফয়সাল আহম্মদ
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬
  • ১০০ বার পড়া হয়েছে
ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় বালুবোঝাই ট্রলি থেকে ছিটকে পড়ে মো. জাহিদুল ইসলাম (৩০) নামের এক ট্রলি চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
বুধবার (২৯ এপ্রিল) সকাল ৮টার দিকে উপজেলার পশ্চিম ছিটকি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জাহিদুল ইসলাম আওরাবুনিয়া গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ও মো. ইউনুস হাওলাদারের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, জাহিদুল ইসলাম বালুবোঝাই ট্রলি নিয়ে পশ্চিম ছিটকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের গেটের সামনে ট্রলিটি ঘোরানোর চেষ্টা করছিলেন। এ সময় ট্রলিটি পিছনের গিয়ারে নেওয়ার পর হঠাৎ একটি চাকা বালুর মধ্যে দেবে যায়। এতে ট্রলির সামনের অংশ আকস্মিকভাবে উপরের দিকে উঠে গেলে তিনি নিয়ন্ত্রণ হারিয়ে পেছনের দিকে ছিটকে পড়েন।
পড়ে গিয়ে বিদ্যালয়ের গেটের সঙ্গে মাথার পেছনে গুরুতর আঘাত পেয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে তাকে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাজাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুজন বিশ্বাস জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com