1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম :
সাবেক প্রধানমন্ত্রীর চাচা বীর মুক্তিযোদ্ধা শেখ কবির হোসেন এর জানাজার নামাজ সম্পন্ন নেত্রকোনায় বসন্তকালীন উৎসব ও খালেকদাদ চৌধুরী সাহিত্যপুরস্কার বিতরণী অনুষ্ঠিত ‘‘প্রতিহিংসা নয়, ইনসাফ’’ বিজয় ভাষণে শান্তির বার্তা জনাব তারেক রহমানের। ধামইরহাটে প্রতিদ্বন্দ্বী প্রার্থীকে ফুলের শুভেচ্ছা দিলো বিজয়ী এমপি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন” ফরিদপুরে চারটি আসনে ২৮ প্রার্থীর মধ্যে ১৯ জনের জামানত বাজেয়াপ্ত বগুড়া গাবতলীতে‌ ট্রাক ব্যবসায়ী সাইফুলের গলাকাটা লাশ উদ্ধার প্রোয় ৩০ বছর পর সৈয়দ মোঃ ফয়সলের হাত ধরে বিএনপির দখলে হবিগঞ্জ-৪ আসন নবনির্বাচিত এমপি ডক্টর. ফরিদুল ইসলামের কাছে অলিউর রহমানের খোলা চিঠি‎ নওগাঁ জেলা নিয়ামতপুর থানা বৃটিশ আমলের তৈরি নওগাঁ কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে পিতার আত্মসমর্পণ

কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে পিতার আত্মসমর্পণ

মোঃ ফয়সাল আহম্মদ 
  • প্রকাশের সময় : রবিবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২৬
  • ১০ বার পড়া হয়েছে
কাঠালিয়ায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যা, ৯৯৯-এ ফোন করে পিতার আত্মসমর্পণ
কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি : ঝালকাঠির কাঠালিয়া উপজেলায় মাদকাসক্ত ছেলেকে কুপিয়ে হত্যার পর জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে পুলিশের কাছে আত্মসমর্পণ করেছেন পিতা। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাত ৩টার দিকে উপজেলার আমুয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ছোনাউটা গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, নিহত মেহেদী হাসান শুভ (২৫) দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন। তিনি প্রায়ই পিতা-মাতা ও এলাকাবাসীর ওপর হামলা ও নির্যাতন চালাতেন বলে অভিযোগ রয়েছে। তার আচরণে পরিবারসহ স্থানীয়রা আতঙ্কে বসবাস করছিলেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ঘটনার দিন সকালে শুভ তার পিতা আব্দুল বারেক খান (৫৫)-এর কাছে তিন লাখ টাকা দাবি করেন এবং বসতঘরে ভাঙচুর চালান। পরে সন্ধ্যায় বাজার থেকে একটি দা কিনে বাড়িতে ফিরে মাকে হুমকি দেন—টাকা না দিলে রাতে বাবা-মাকে জবাই করবেন।
এ বিষয়ে স্ত্রী খুশি বেগম স্বামীকে বিষয়টি জানান। পরিস্থিতির অবনতির আশঙ্কায় পিতা আব্দুল বারেক খানের পরামর্শে খুশি বেগম রাতে অন্য ঘরে ঘুমাতে যান। রাত ৩টার দিকে ঘুমন্ত অবস্থায় শুভকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেন বারেক খান। পরে তিনি নিজেই ৯৯৯-এ ফোন করে বিষয়টি পুলিশকে জানান।
খবর পেয়ে কাঠালিয়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আব্দুল বারেক খানকে আটক করে থানায় নিয়ে যায়।
এ ঘটনায় নিহতের মা খুশি বেগম বাদী হয়ে স্বামী আব্দুল বারেক খানকে আসামি করে কাঠালিয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন।
সহকারী পুলিশ সুপার (কাঠালিয়া-রাজাপুর সার্কেল) মো. শাহ আলম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় তার সঙ্গে ছিলেন কাঠালিয়া থানার অফিসার ইনচার্জ আবু নাছের রায়হান, ওসি (তদন্ত) হারান চন্দ্র পালসহ পুলিশের একটি টিম।
সহকারী পুলিশ সুপার মো. শাহ আলম বলেন, “নিহত শুভ দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। পরিবারের সদস্যরা তার আচরণে অতিষ্ঠ ছিলেন। ঘটনার রাতে তিন লাখ টাকা না দিলে বাবা-মাকে হত্যার হুমকি দেয়। এ পরিস্থিতিতে পিতা ক্ষুব্ধ ও আতঙ্কিত হয়ে তাকে কুপিয়ে হত্যা করেন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।”
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com