1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কাঠালিয়ায় হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প

মোঃ ফয়সাল আহম্মদ কাঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ ডিসেম্বর, ২০২৫
  • ২১৪ বার পড়া হয়েছে
“একতাই শক্তি, একতাই বল, সমাজ সেবায় এগিয়ে চল”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঠালিয়ায় হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ ও ফ্রি ডেন্টাল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৭ ডিসেম্বর) সকাল ১০টায় উপজেলার শৌলজালিয়া ইউনিয়নের তালগাছিয়ায় সংগঠনের কার্যালয়ের সামনের মাঠে এ কর্মসূচির আয়োজন করা হয়।
হাওলাদার সমাজ কল্যাণ ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত সভাপতি মো. মাহমুদুল হাসান জনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব মো. আরিফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালগাছিয়া মাদ্রাসার পীর সাহেব মুফতি নুরুল্লাহ আশরাফী।
এছাড়া বক্তব্য রাখেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা হেলাল কিরণ, ইউপি সদস্য মো. মাছুম বিল্লাহ এবং সংগঠনের উদ্যোক্তা আশরাফুল ইসলাম আমিন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. এনামুল হক রিন্টু, মো. মিজানুর রহমান তুহিন, মো. খাইরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, মো. আবুল বাশার, মো. কাওসার হাওলাদারসহ সংগঠনের নেতৃবৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
এ সময় প্রায় ৫ শতাধিক শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয় এবং ২ শতাধিক ডেন্টাল রোগীকে বিনামূল্যে চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com