1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ০৭ জুলাই ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
ধামইরহাটে যাত্রী ছাউনি থেকে মরদেহ উদ্ধার পিরোজপুরে ডেঙ্গু ও মশাবাহিত রোগ প্রতিরোধে জেলা সমন্বয় কমিটির সভা দক্ষিণ বঙ্গোপসাগরে ছয় জন জেলে নিখোঁজ হওয়ায প্রতিমন্ত্রীর শোক প্রকাশ গৌরনদীতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত ৪৮ পরিবারের মাঝে ঢেউটিন ও আর্থিক অনুদান বিতরণ গণঅধিকার পরিষদের ঢাকা বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটি গঠন: ইলিয়াস মিয়াকে ঘিরে নেতাকর্মীদের নতুন প্রত্যাশা বানারীপাড়া উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সুমন সরদারের বহিষ্কারাদেশ প্রত্যাহার নাসিরুলের উদ্যোগে গয়হাটা ও চৌহালীর রাস্তা সংস্কার টানা বর্ষণে পানির নিচে চট্টগ্রাম, চসিক মেয়র বলছেন, ‘প্রধানমন্ত্রীর মনিটরিংয়ের কারণে জলাবদ্ধতা হয়নি’ সাতকানিয়ায় শফিকুল ইসলাম রাহী দাখিল মাদ্রাসায় আলোচনা সভা অনুষ্ঠিত। সিরিয়ায় ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রাঁর হোটেলের কাছে বোমা বিস্ফোরণ

কালিয়াকৈরে মাদ্রাসার টয়লেট থেকে ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

আশেক মোরশেদ
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ জানুয়ারী, ২০২৬
  • ১২৬ বার পড়া হয়েছে
গাজীপুরের কালিয়াকৈর পৌরসভায় সাহেব বাজার এলাকাস্থ আল-আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদরাসার টয়লেট থেকে হাবিবুল্লাহ (১২) নামক ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১৩/১/২০২৬) সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে । নিহত ছাত্র হাবিবুল্লাহ কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জামে মসজিদের পেশ ইমাম মাওলানা আব্দুল হামিদের ছেলে।  মাদরাসা ও এলাকাবাসীদের কাছ হতে জানা যায়, কালিয়াকৈর বাইপাস বাসস্ট্যান্ড সংলগ্ন টেংলাবাড়ী (সাহেব বাজারÑ  এলাকার মাহিম-মাইশা বিল্ডিয়ের ২য় তলায় বাসা ভাড়া নিয়ে প্রতিষ্ঠিত আল আবরার ইন্টারন্যাশনাল হিফয মাদ্রাসার ছাত্র হাবিবুল্লাহ বিকেলে মাদ্রাসার টয়লেটে প্রবেশ করে । কিন্তু  প্রায় দুই ঘন্টা পার হয়ে গেলেও হাবিবুল্লাহ টয়লেট থেকে ফিরে না আসায় অন্যান্য শিক্ষার্থীরা তাকে ডাকতে থাকে। এতে কোন সাড়া না পেয়ে শিক্ষার্থীরা মাদ্রাসার শিক্ষকদের বিষয়টি জানান । পরে মাদ্রাসা কর্তৃপক্ষ টয়লেটের দরজা ভেঙ্গে ভিতরে প্রবেশ করে দেখেন হাবিবুল্লাহ টয়লেটের রেলিংয়ের সাথে গলায় ফাঁস লাগিয়ে ঝুলে রয়েছে। ঘটনার সংবাদ পেয়ে কালিয়াকৈর থানার এসআই রেজাউল ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করেন।
কালিয়াকৈর থানা পুলিশের ওসি ইনচার্জ খন্দকার নাসির উদ্দীন বলেন, আমরা সংবাদ পেয়ে ওই মাদ্রাসার টয়লেট থেকে লাশটি উদ্ধার করেছি। ময়নাতদন্ত শেষে প্রকৃত ঘটনা জানা যাবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com