তাড়াইল উপজেলার আওতাধীন গণঅধিকার পরিষদ, দামিহা ইউনিয়নর শাখার পক্ষ থেকে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয় নগরকুল গ্রামে।
গণঅধিকার পরিষদ সব সময় নিজেদের কষ্টের অর্থ দিয়ে মানুষের পাশে দাড়াচ্ছে।
ধন্যবাদ জ্ঞাপন করছি জাকারিয়া রাজ, আমির শেখ,রবিন, মামুন সহ দামিহা ইউনিয়নের নেতৃবৃন্দের প্রতি তাদের কষ্টার্জিত অর্থ দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর জন্য।
কম্বল বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ তাড়াইল উপজেলা শাখার সভাপতি ইঞ্জিনিয়ার মোঃ জাকিরুল ইসলাম বাকি, যুগ্ম সাধারণ সম্পাদক লিমন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক জাকারিয়া রাজ।
এছাড়াও উপস্থিত ছিলেন গণঅধিকার পরিষদ দামিহা ইউনিয়ন শাখার নেতৃবৃন্দসহ ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ ও শ্রমিক অধিকার পরিষদের নেতৃবৃন্দ।
স্থানীয় শীতার্ত মানুষ এ উদ্যোগকে সাধুবাদ জানিয়ে আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
এলাকাবাসী জানায়,
সবাই যদি গরীব দুঃখী মানুষকে সাহায্য করত তবে অবশ্যই আমরা মানবত জীবন থেকে ফিরে সচ্ছল জীবনে ফিরে আসতাম।
সর্বশেষ এলাকাবাসী কম্বল দানকারীদের জন্য দোয়া করেন।