1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ১৭ জুন ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম :
হিজরি নববর্ষ উপলক্ষে পিরোজপুর দারুল কুরআন মহিলা আলিম মাদ্রাসায় ফল উৎসব ৩ বছর কারাভোগের পর দেশে ফিরলেন ৬ বাংলাদেশি নারী কারবালার মহান আত্মত্যাগ স্মরণে চেয়ারম্যান বাবুর আবেগঘন শোকবার্তা জয়দেব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিটি গঠনে অনিয়মের অভিযোগ আত্রাই-নওগাঁ মহাসড়ক কি ছিনতাইকারী-খুনিদের অভয়ারণ্য? আতঙ্কে জনপদ, আবারও লাশ উদ্ধার নেছারাবাদে সাবেক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিধবার জমি দখলের অভিযোগ নালিতাবাড়ীতে মাধ্যমিক শিক্ষক সমবায় সমিতির নতুন কমিটির যাত্রা শুরু ভিসা জটিলতার অবসান, কেপ ভার্দের গোলরক্ষকের মাকে আনছে যুক্তরাষ্ট্র ৫ বছরের মধ্যে কর জিডিপি অনুপাত ১০ শতাংশে উন্নীত করা সম্ভব হবে: সংসদে প্রধানমন্ত্রী প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীপ্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব পর্যালোচনা করছে সরকার: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত

কুষ্টিয়া প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ১৫০ বার পড়া হয়েছে

কুষ্টিয়ায় ডাম্প ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছেন। এতে আহত হয়ে আরও একজন কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি রয়েছেন। মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেলে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। মঙ্গলবার(২০ মে) বিকেল ৪টার দিকে কুষ্টিয়ার মিরপুর উপজেলার যোগিপোল এলাকার কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক সড়কে এ ঘটনা ঘটে। নিহতরা হলেন কুষ্টিয়া সদর উপজেলার মঙ্গলবাড়িয়া এলাকার ময়েন উদ্দিন বিশ্বাসের ছেলে আহসান হাবিব তুষার (৪০) ও একই এলাকার ফরিদ উদ্দিনের ছেলে রাব্বি (৩৯)। নিহত দুইজন একটি বেসরকারী প্রতিষ্ঠানে চাকরি করতেন। এ ঘটনায় আহত প্রশান্ত হালদার(৩৫) হাসপাতালের ১০নং ওয়ার্ডে চিকিৎসা নিচ্ছেন। তিনি কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার বাহিরচর ইউনিয়নের চর দামুকদিয়া গ্রামের বলাই হালদারের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে,কুষ্টিয়া শহর থেকে মোটরসাইকেল নিয়ে মিরপুরের দিকে যাচ্ছিলেন তুষার ও রাব্বি। যোগিপোল এলাকায় পৌছালে বিপরীত দিক থেকে আসা একটি ডাম্প ট্রাকের সাথে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তুষার ও রাব্বি রাস্তায় ছিটকে পড়ে এবং তাদের ব্যবহৃত মোটরসাইকেলটিতে আগুন ধরে যায়। এ সময় তাদের মোটরসাইকেলের পেছনে থাকা আরেকটি মোটরসাইকেল ও পাখিভ্যানে ধাক্কা লাগে। এ সময় পাখিভ্যানের যাত্রী ও মোটরসাইকেলে থাকা প্রশান্ত নামে এক যুবক রাস্তায় ছিটকে পড়ে। পরে তুষার,রাব্বি ও প্রশান্তকে উদ্ধার করে স্থানীয়রা কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তুষার ও রাব্বির মৃত্যু হয়। কুষ্টিয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালের আবাসিক অফিসার (আরএমও) ডা.হোসেন ইমাম মৃত‌্যুর বিষয়টি নি‌শ্চিত করেছেন। এবিষয়ে মিরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মমিনুল ইসলাম বলেন, ড্রাম্প ট্রাক ও মোটরসাইকেল সংঘর্ষে দুইজন মারা গেছেন। ঘটনাস্থল থেকে ডাম্প ট্রাক জব্দ করে থানায় নেওয়া হয়েছে। লাশ হাসপাতাল মর্গে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com