1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

কৃষি জমির মাটি কাটায় জরিমানা শ্যামনগরে ভ্রাম্যমান আদালতের অভিযান, দোষ স্বীকারে লঘুদণ্ড

খান জাহিদ ইকবাল
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬
  • ১৬১ বার পড়া হয়েছে
সাতক্ষীরার শ্যামনগরে কৃষি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার দায়ে শফিকুল ইসলাম (৪২) নামে এক ব্যক্তিকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
শনিবার উপজেলার ভবানীপুর এলাকায় কৃষি জমির মাটি কেটে ইটভাটায় সরবরাহের সময় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটকের পর তিনি দোষ স্বীকার করে ভবিষ্যতে এ ধরনের কাজ না করার অঙ্গীকার করেন। এ প্রেক্ষিতে ভ্রাম্যমান আদালত তাকে লঘুদণ্ড হিসেবে ১ হাজার টাকা জরিমানা করে।
জানা যায়, শফিকুল ইসলাম একই এলাকার মুজিবর রহমানের ছেলে এবং পেশায় চিংড়িঘের ব্যবসায়ী।
অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রাশেদ হোসাইন। তিনি জানান, কৃষি জমির মাটি ইটভাটায় ব্যবহারের কোনো বিধান নেই। বিষয়টি জানতে পেরে তাৎক্ষণিক অভিযান চালিয়ে দণ্ডবিধি, ১৮৬০-এর ১৮৮ ধারায় তাকে জরিমানা করা হয়।
তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে এ ধরনের অপরাধ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
ছবি: কৃষি জমির মাটি কাটার সময় ভ্রাম্যমান আদালতের অভিযান।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com