নেত্রকোনার কেন্দুয়া পৌরসভাসহ ১৩টি ইউনিয়নের সনাতনধর্মাবলম্বীদের ১৩টি মন্দির ও শ্মশান উন্নয়নে ৩লাখ টাকা করে ৩৯ লাখ টাকা বরাদ্দ দিয়েছেন। সোমবার রাতে কেন্দুয়া উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে সনাতনধর্মীয় নেতাদের সাথে বৈঠক করে এই অনুদানের তালিকা প্রনয়ণ করা হয়। এসময় তিনি বলেন,কেন্দুয়া ও আটপাড়ার হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের জরাজীর্ণ ধর্মীয় প্রতিষ্ঠিান গুলোর জন্য এমপি হিসেবে এটি আমার প্রথম পদক্ষেপ। পর্যায়ক্রমে আরও অনুদান প্রদান করা হবে। আমার নির্বাচনী এলাকাকে সকল ক্ষেত্রে সর্বোচ্চ ভাল রাখতে আমি ও আমার দল বিএনপি সর্বদা কাজ করে যাচ্ছে। এসময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঁইয়া,সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভূঁইয়া মজনু,যুগ্ন সম্পাদক শফিকুল ইসলাম,সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহমেদ খোকন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন খানসহ দলীয় ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ এবং কেন্দুয়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের আহবায়ক দুলাল কান্তি চৌধুরী, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অনীল চন্দ্র ভদ্র,সাধারণ সম্পাদক সজল কুমার সরকারসহ উপজেলা পূজা ফ্রন্ট ও হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ফন্টের নেতৃবৃন্দসহ সকল পর্যায়ের সনতনধর্মীয় নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।