1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৮ জুলাই ২০২৬, ০৯:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

কেন্দুয়ার গড়াডোবা ইউনিয়ন পরিষদের কাছে বৈদ্যুতিক ট্রন্সপারমার চুরি করতে গিয়ে একজনের মৃত্যু

শামীম আহমেদ 
  • প্রকাশের সময় : শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬
  • ২২১ বার পড়া হয়েছে

নেত্রকোনায় কেন্দুয়ায় রিপন মিয়া ২৬) নামের এক যুবকের গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) গভীর রাতে কেন্দুয়া উপজেলার গড়াডোবা ইউনিয়ন পরিষদের বিদ্যাবল্লভ এলাকায় এই ঘটনা ঘটে।‌

নিহত রিপন মিয়া উপজেলার গড়াডোবা ইউনিয়নের কালেঙ্গা গ্রামের মৃত মৌলা মিয়ার ছেলে।

স্থানীয় ও পুলিশের ধারণা, রাতে রিপন মিয়াসহ সংঘবদ্ধ চোর চক্রটি গড়াডোবা ইউনিয়নের বিদ্যাবল্লভ এলাকার একটি ফাঁকা স্থানে অবস্থিত বিদ্যুতের খুঁটিতে উঠে ট্রান্সফরমার খুলে নেওয়ার চেষ্টা করে। এ সময় ট্রান্সফরমার সঙ্গে লাগানো শিকল ও তালা কাটতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়  রিপন মিয়া। বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনি ওপর থেকে নিচে পড়ে ঘটনাস্থলে আহত হন। পরে রাতের শেষ ভাগে চোর চক্রের অন্য সদস্যরা আহতের দেহটি টেনে কিছুটা দূরে নিয়ে গলা কেটে পালিয়ে যায়।তার দুই হাতও আগুনে পুড়ে গেছে বলে জানা যায়।

শনিবার (৩ জানুয়ারি) সকালে পথচারীরা গলাকাটা ও দুই হাত পোড়া মরদেহটি দেখতে পেয়ে স্থানীয়দের জানালে বিষয়টি জানাজানি হয়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করেন।

স্থানীয়রা আরও জানায়, শীত মৌসুম এলেই এলাকায় বিদ্যুতের সরঞ্জাম চুরির ঘটনা বেড়ে যায় বলে অভিযোগ করেন তারা।

কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মেহেদী মাকসুদ বলেন, ‘আমাদের ধারণা, ট্রান্সফরমার চুরি করতে গিয়ে বিদ্যুৎপৃষ্ট হয়ে রিপন মিয়া নিচে পড়ে আহত হন। পরে তাকে তার সহযোগীরা গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। তার দুই হাতও পোড়া ছিল। ময়নাতদন্তের জন্য নেত্রকোনা সদর হাসপাতালে তার মরদেহ প্রেরণ করার প্রস্তুতি চলছে। বিষয়টি তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com