1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৩ জুন ২০২৬, ০৪:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
চীন-পাকিস্তান সীমান্তে শক্তি বাড়াতে শতাধিক রাফাল কিনছে ভারত বাবা-মায়ের কবরের পাশে সমাহিত তোফায়েল আহমেদ জিয়ানগরে ৩০ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেফতার খুলনা জেলা পরিষদের উদ্যোগে ৩০ জন মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে সাইকেল বিতরণ ‎ঈদযাত্রায় গৌরনদীতে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৩, আহত ২৩; চার লেনের দাবি জোরালো দুই মুক্তিযোদ্ধা পরিবারের ওপর তিন দফায় হামলা, অন্তঃস্বত্ত্বা নারীসহ ১১ জন আহত ধামইরহাটে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ছেলে নিহত আহত বাবা যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ অনিবার্য হতে পারে: ইরানি কর্মকর্তা সাংবাদিক কাজী সোহাগকে প্রাণনাশের হুমকির ঘটনায় ডিআরইউ’র গভীর উদ্বেগ কু-সংস্কারের পর্দা সরিয়ে ভন্ড ফকিরের মুখোশ উন্মোচন

কেন্দুয়ায় গোয়াল ঘরে আগুন দুই গরু ও ঘর পুড়ে ছাই

শামীম আহমেদ, বিশেষ প্রতিনিধি, নেত্রকোনা ৩
  • প্রকাশের সময় : শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩
  • ৫৯২ বার পড়া হয়েছে

নেত্রকোনার কেন্দুয়া  উপজেলার বলাইশিমুল ইউনিয়নের ভরাপাড়া গ্রামে গোয়াল ঘরে আগুন লেগে দুটি  গরু  ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে, আরো দুটি গরু মারাত্মক ভাবে পুড়ে যায়।

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) মধ্য রাতে ওই গ্রামের দুলাল মিয়ার গোয়াল ঘরে এ আগুন লাগার ঘটনা ঘটে। দুলাল মিয়া ভরাপাড়া গ্রামের মৃত মক্তুল হোসেনের ছেলে।

ক্ষতিগ্রস্ত দুলাল  মিয়ার সাথে কথা হলে তিনি  জানান, বৃহস্পতিবার মধ্যরাতে হঠাৎ করে গরুর ডাক শুনে আমার ঘুম ভেঙে যায়। উঠে দেখি আমার গোয়াল ঘরে আগুন জ্বলছে।আমার ধারণা খড়ের আগুন দিয়ে মশা তাড়ানোর জন্য দেয়া ধোয়া থেকেই এই আগুনের সূত্রপাত  হতে পারে।

পরে অনেক চেষ্টা করে গ্রামবাসী মিলে আগুন নিয়ন্ত্রণে  এনেছি। কিন্তু এরই মধ্যে গোয়াল ঘরে থাকা চারটি গরুর মধ্যে দু’টি গরু ও ঘর পুড়ে ছাই হয়ে গেছে।আর দুটি গরু মারাত্মক ভাবে পুড়ে যায়। আগুনে আমার প্রায় ৬/৭ লাখ টাকার ক্ষতি হয়েছে।

উপজেলার বলাইশিমুল ইউনিয়নের চেয়ারম্যান ফজলুর রহমান আগুনে পুড়ে ২টি গরু মারা যাওয়ার ঘটনা নিশ্চিত করে বলেন এতে মালিক দুলাল মিয়ার বড় ক্ষতি হয়ে গেল। কেন্দুয়া  থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)এনামুল হক  জানান, খবর পাওয়ার পর ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com