জনাব মোঃ এনামুল হক, পিপিএম, অফিসার ইনচার্জ, কেন্দুয়া থানা মহোদয়ের নেতৃত্বে কেন্দুয়া থানার ভবন সমূহের অগ্নি নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার লক্ষ্যে বাৎসরিক ১ম অগ্নি মহড়া (জানুয়ারী-মার্চ)সর্ম্পূন করা হয়।
উক্ত অগ্নি-নির্বাপণ কর্মশালা ও মহড়া এর শুভ উদ্বোধন করেন জনাব মোঃ হোসাইন মোহাম্মদ ফারাবী, সিনিয়র সহকারী পুলিশ সুপার, কেন্দুয়া সার্কেল, নেত্রকোণা মহোদয়। তিনি পুলিশ সদস্যদের পেশাগত জ্ঞানের পাশাপাশি এ বিষয়ে জ্ঞান অর্জন করার প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন। এছাড়া বর্তমান যুগে পুলিশ সদস্যদের বহুমূখী বিষয়ে জ্ঞান অর্জনের জন্য পরামর্শ প্রদান করেন।
কর্মশালায় অগ্নি নির্বাপক (Fire Extinguisher) যন্ত্রের ব্যবহার ও পরিচিতি, আহত ব্যক্তিদের সেবা, আহত ব্যক্তিদের উদ্ধার ও প্রাথমিক চিকিৎসা, উৎসুক জনতা অপসারন ও বিভিন্ন গুরুত্বপূর্ণ কাগজপত্রাদি নিরাপদে সরিয়ে নেওয়ার পদ্ধতি সহ বিভিন্ন বিষয়ে ব্যবহারিক ও তাত্ত্বিকভাবে শেখানো হয়। এ সময় বাড়িতে, গ্যাস সিলিন্ডার সহ অন্যান্য অগ্নিকান্ড নির্বাপণের বিভিন্ন প্রায়োগিক দিক উপস্থিত পুলিশ সদস্যদের হাতে কলমে শেখানো হয়।
উক্ত সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) কেন্দুয়া থানাসহ কেন্দুয়া থানার কর্মরত সকল অফিসার ও ফোর্স উপস্থিত ছিলেন। মহড়া শেষে ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের প্রত্যয়ন নেওয়া হয়।