1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৭:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আগামী ১৯ জুলাই বগুড়া জেলা বিএনপির প্রতিবাদ কর্মসূচি সফল করার লক্ষ্যে শাহজাহানপুর থানা তাঁতি দলের উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়

আব্দুর রহিম
  • প্রকাশের সময় : বুধবার, ১৬ জুলাই, ২০২৫
  • ৫১৪ বার পড়া হয়েছে
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন শাহজাহানপুর থানা তাঁতি দলের সিনিয়র সহ সভাপতি আব্দুল ওয়াদুদ। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া জেলা তাঁতি দলের সিনিয়র সহ-সভাপতি জনাব আজাদুর রহমান আজাদ।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আশেকপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক নাসির উদ্দিন নাসির, শাহজাহানপুর থানা তাঁতি দলের সাধারণ সম্পাদক আব্দুর রহিম শিবলু, সাংগঠনিক সম্পাদক আব্দুল জব্বার সোহেল, যুবনেতা আতিকুর রহমান আতিক।
আলোচনায় বক্তারা আগামী ১৯ জুলাইয়ের কর্মসূচিকে কেন্দ্র করে দলের সর্বস্তরের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে রাজপথে সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান। তাঁরা বলেন, সুপরিকল্পিতভাবে দেশের বৃহত্তম ও জনপ্রিয় রাজনৈতিক দলের বিরুদ্ধে কুৎসা রটনা এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবে দলের শীর্ষ নেতার বিরুদ্ধে অপপ্রচার চালানো হচ্ছে— যিনি শুধু একজন ব্যক্তি নন, বরং দীর্ঘ দেড় যুগ ধরে পরিচালিত স্বৈরাচারবিরোধী আন্দোলনের প্রধান নেতা, সাফল্যের কারিগর ও গণঅভ্যুত্থানের প্রাণপুরুষ।
তার বিরুদ্ধে প্রকাশ্যে অশ্লীল ও কুরুচিপূর্ণ বক্তব্য প্রদানের বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ, নিন্দা ও ঘৃণা প্রকাশ করছি।
সভায় আরও উপস্থিত ছিলেন বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভার শেষাংশে কর্মসূচিকে সফল করার জন্য সাংগঠনিক পরিকল্পনা ও দিকনির্দেশনা প্রদান করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com