1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বুধবার, ০৪ মার্চ ২০২৬, ০২:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বার আউলিয়া ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা কমিটিতে বোর্ডের ‘বিদ্যোৎসাহী সদস্য’ মনোনীত হলেন বিএনপি নেতা সালাহ্উদ্দিন সোহেল। চরম্বা শ্রী শ্রী লক্ষ্মী জনার্দ্দন মন্দিরে মহতী ধর্ম সম্মেলন মোংলায় ৪৮তম বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের নবনিযুক্ত চিকিৎসক ডা. গোলাম রাব্বি প্রিন্সের যোগদান ‎গৌরনদীতে ইফতার শেষে বাড়ি ফেরার পথে সন্ত্রাসী হামলা: কুপিয়ে ও পিটিয়ে গুরুতর আহত ২ পটুয়াখালীর কলাপাড়ায় ব্যাবসায়িকে পিটিয়ে হত্যার অভিযোগ যুবদলের নেতার বিরুদ্ধে মালিকের টাকা ব্যাংকে জমা না দেয়ায় গ্রেপ্তার-১: উদ্ধার ২১ লাখ টাকা বগুড়ায় পাবলিক জেনারেল হাসপাতালে ভূল চিকিৎসায় শিশু ইয়াহিযার মৃত্যু কুড়িগ্রামে যে ব্রীজে নজর নেই প্রশাসনের, ভোগান্তিতে এলাকার কয়েক হাজার মানুষ ঈদের পূর্বে বেসরকারী জুট মিলের শ্রমিকদের বকেয়া পাওনা পরিশোধ সহ ৭ দফা দাবিতে স্মারকলিপি পত্নীতলায় ‘বিনা লাভের বাজারে’ উপচে পড়া ভিড়, নিত্যপণ্যে মিলছে বিশাল ছাড়

কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশ, এসএসসি পরীক্ষার্থী বহিষ্কার

মোঃ কামাল উদ্দিন
  • প্রকাশের সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৪
  • ৩৫৬ বার পড়া হয়েছে
লাহিড়ী বহুমুখী  উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্র স্মার্টফোন নিয়ে প্রবেশ এবং মোবাইল ফোন দিয়ে অসদুপায় অবলম্বনের দায়ে এক এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।গতকাল রোববার দুপুরে উপজেলার লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শনের সময় সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরার নজরে আসে বিষয়টি। পরে তিনি ওই পরীক্ষার্থীর মোবাইল জব্দ করে তাকে বহিষ্কারের আদেশ দেন।
বহিষ্কৃত ওই পরীক্ষার্থী উপজেলার লোহাগাড়া উচ্চবিদ্যালয়ের শিক্ষার্থী। সে লাহিড়ী বহুমুখী উচ্চবিদ্যালয় পরীক্ষাকেন্দ্রের পরীক্ষা দিচ্ছিল। সহকারী কমিশনার (ভূমি) ফাতেহা তু জোহরা জানান, স্মার্টফোন নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করে প্রশ্নপত্রের ছবি তুলে বাইরে পাঠিয়েছিল ওই শিক্ষার্থী। কেন্দ্র পরিদর্শনের সময় ঘটনা আমার নজরে আসলে মোবাইল ফোন জব্দ করা হয় এবং তাকের বহিষ্কার করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আফছানা কাওছার বলেন, পরীক্ষা চলাকালে পরীক্ষার সঙ্গে যুক্ত কোনো কর্মকর্তা বা কর্মচারীর দায়িত্ব অবহেলার প্রমাণ পেলেই ব্যবস্থা নেওয়া হবে। সুন্দর ও সুষ্ঠু পরিবেশে বাকি পরীক্ষাগুলো সম্পন্ন করা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com