1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

খালেদা জিয়ার মৃত্যুর দিনে জন্ম গ্রহণ হওয়া কন্যা সন্তানের নাম রাখলেন খালেদা

মোঃ হাসানুর রহমান, উপজেলা প্রতিনিধি, ফুলবাড়ী,কুড়িগ্রাম।
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ৪২৬ বার পড়া হয়েছে
বাংলাদেশের রাজনীতিতে শোকাবহ এক দিনে ব্যক্তিগত জীবনে আনন্দের বার্তা পেলেন সাবেক ছাত্রনেতা মাহবুব মিয়া। তিনবারের সফল প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ইন্তেকালের দিনেই তার ঘরে জন্ম নেয় প্রথম কন্যাসন্তান। শোক ও আবেগের মিশেলে সদ্যজাত কন্যার নাম রাখা হয়েছে ‘খালেদা’।
মাহবুব মিয়া বর্তমানে কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলায় বসবাস করলেও তার স্থায়ী নিবাস কুড়িগ্রাম সদর উপজেলার হলোখানা ইউনিয়নে। তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে তিনি ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ-সভাপতি ও সাবেক যুগ্ম-সম্পাদক। এছাড়াও ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজী মুহম্মদ মুহসীন হল ছাত্রদলের সাবেক আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন।
গত ৩০ ডিসেম্বর দেশ যখন বেগম খালেদা জিয়ার ইন্তেকালে গভীর শোকে নিমজ্জিত, ঠিক সেই দিনেই মাহবুব মিয়ার সংসার আলো করে আসে তার কন্যাসন্তান। এই তাৎপর্যপূর্ণ দিনে সন্তান জন্মগ্রহণ করায় তিনি মরহুমা নেত্রীর প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা থেকেই মেয়ের নাম ‘খালেদা’ রাখেন।
এ বিষয়ে মাহবুব মিয়া বলেন, “বাংলাদেশের জন্য এটি একটি শোকের দিন। ঠিক সেই দিনেই আমার ঘরে মেয়ের জন্ম হয়েছে। আমি চাই, সে যেন মরহুমা খালেদা জিয়ার মতো আপসহীন, সাহসী ও উদার মনমানসিকতার মানুষ হিসেবে গড়ে ওঠে।”
রাজনৈতিক অঙ্গন ও স্থানীয় মহলে ঘটনাটি ইতোমধ্যে আলোচনার সৃষ্টি করেছে। অনেকে এটিকে শোকের মধ্যেও আশার বার্তা হিসেবে দেখছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com