1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০২:০২ অপরাহ্ন
শিরোনাম :
পদত্যাগ করবেন না মমতা, পশ্চিমবঙ্গে জারি হচ্ছে রাষ্ট্রপতি শাসন? খাল সংকটে বছরে বছরে ক্ষতিগ্রস্ত বাংলাইল বিলের কৃষি কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের খারাংখালী বাজারের দক্ষিণ পাশে গোদারপাড়া এলাকায় বালুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়েছে শান্তিরামের শান্তির প্রতীক সমাজসেবক হাছান আলী বাগেরহাটে কেনাবেচার বিরোধে দোকানিকে কুপিয়ে হত্যা অ্যাম্বুলেন্সে রোগী নয়, মিলল ৪ কোটি টাকার ইয়াবা: চট্টগ্রামে দুইজন গ্রেপ্তার কক্সবাজার আদালত প্রাঙ্গণে ছেলেকে এক নজর দেখতে মায়ের দীর্ঘ অপেক্ষা বিনামূল্যে মৎস্য চাষ সামগ্রী বিচরণ সরকারি রেট জানেন না কৃষি কর্মকর্তারা: লাখাইয়ে হারভেস্টার মালিকদের ‘অদৃশ্য হাতে’ পিষ্ট কৃষক পীরগঞ্জে চার মৎস্য চাষীর মাঝে বিনামূল্যে মৎস্য চাষ সামগ্রী বিতরণ

খাল সংকটে বছরে বছরে ক্ষতিগ্রস্ত বাংলাইল বিলের কৃষি

এস এম নাছির উদ্দীন
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ৫৪ বার পড়া হয়েছে
ময়মনসিংহের গফরগাঁও উপজেলার ১নং রসুলপুর ইউনিয়নের রসুলপুর  মৌজা বাংলাইল বিলে খালের অভাবে পানি নিষ্কাশন বন্ধ হয়ে যাওয়ায় বিস্তীর্ণ ধানক্ষেত এখন পানির নিচে তলিয়ে রয়েছে।
কৃষকদের ভাষায়, “স্বর্ণসম ধান” এখন পানিতে শ্বাসরুদ্ধ অবস্থায় ধ্বংসের মুখে পড়েছে।

স্থানীয় কৃষকরা জানান, অতিরিক্ত বৃষ্টিপাত ও আশপাশের এলাকা থেকে নেমে আসা পানি বিলটিতে জমে থাকলেও, পানি বের হওয়ার জন্য কার্যকর কোনো খাল বা ড্রেনেজ ব্যবস্থা নেই। ফলে দিন দিন পানির স্তর বাড়ছে এবং পাকা ও আধাপাকা ধান পানির নিচে নষ্ট হয়ে যাচ্ছে।

সরেজমিনে দেখা গেছে, পুরো বিলজুড়ে থইথই পানি, তার নিচে ডুবে আছে সোনালি ধানের শীষ। কোথাও কোথাও কৃষকরা নৌকা দিয়ে নিজেদের জমি দেখতে যাচ্ছেন। কিন্তু কোনোভাবেই ফসল রক্ষা করা সম্ভব হচ্ছে না বলে হতাশা প্রকাশ করেছেন তারা।

কৃষক দেলোয়ার হোসেন বলেন , “এই ধানই ছিল আমাদের বছরের একমাত্র আশা। খাল থাকলে পানি নেমে যেত, কিন্তু এখন সব শেষ হয়ে যাচ্ছে।” সে সময়  এমপি আক্তারুজ্জামান বাচ্চু সাহেবকেও অনুরোধ জানিয়ে বলেন, খালটি পুনঃখনন করে কৃষকদের জীবন রক্ষায় এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

স্থানীয়রা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে খালটি পুনঃখনন বা সংস্কারের দাবি জানানো হলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। ফলে প্রতি বছরই বর্ষা মৌসুমে একই সমস্যার সম্মুখীন হতে হচ্ছে।

এ অবস্থায়, দ্রুত খাল পুনঃখনন ও স্থায়ী পানি নিষ্কাশন ব্যবস্থা গড়ে তোলার দাবি জানিয়েছেন স্থানীয় কৃষক ও বাসিন্দারা। অন্যথায় প্রতিবছরই বাংলাইল বিলের “স্বর্ণসম” ধান পানিতেই হারিয়ে যাবে বলে আশঙ্কা করছেন।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com