খুলনা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশন এর আয়োজনে “দারিদ্র বিমোচনে যাকাতের ভূমিকা” শীর্ষক সেমিনার ০২ মার্চ সোমবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট আ. স. ম. জামশেদ খোন্দকার ।
খুলনা বিভাগীয় ইসলামিক ফাউন্ডেশনের পরিচালক মোহাম্মদ মহীউদ্দিন মজুমদার কার্যালয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে সমাজের বিত্তবান ও সচ্ছল ব্যক্তিবর্গ,
ইমাম ও মোয়াজ্জিন, মাদ্রাসার প্রিন্সিপাল, ব্যবসায়ী, মডেল মসজিদের ইমাম ও কেয়ারটেকারগন এসময় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের প্রবন্ধ উপস্থাপন করেন মুফতি মুফাসসির মাহমুদুল হাসান। মাওলানা মোঃ ওবাইদুল্লাহ, পেশ ইমাম মেট্রোপলিটন মডেল মসজিদ, খুলনা এর দোয়া মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি হয়।