1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৯:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

খুলনার কয়রা উপজেলায় মিথ্যা অপপ্রচারের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

Abdur Rouf
  • প্রকাশের সময় : রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫
  • ১৭১ বার পড়া হয়েছে
খুলনার কয়রা উপজেলার আমাদী ইউনিয়নে চরমপন্থী পরিচয়ে সংখ্যালঘুর জমি দখলের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগীরা। রবিবার (২৮ ডিসেম্বর) সকালে কয়রা উপজেলা প্রেসক্লাবে আয়োজিত এই সম্মেলনে লিখিত বক্তব্যের মাধ্যমে অভিযোগ তুলে ধরেন  ভুক্তভোগীদের অন্যতম সদস্য আমাদী ইউনিয়নের বেজপাড়া গ্ৰামের মৃত্যু জামাল উদ্দিন ঢালীর ছেলে মতিয়ার রহমান ঢালী।
​ তিনি বলেন আমার বড় ভাইয়ের স্ত্রী তাসলিমা বেগম ২০০০ সালে স্থানীয় শীবনাথ মন্ডল ও কিরনী বালার কাছ থেকে ৫.৮৫ একর জমি ক্রয় করেন ,১৯৯৪ সাল সেরাজুল গং ক্রয় করেন ৫ বিঘা,১৯৯২ সুবোধ গং ৬ বিঘা, মোসলেম গং ১০ বিঘা,এরপর তারা নিয়মিত নামজারি ও খাজনা পরিশোধ করে দীর্ঘ ২১ বছর ভোগদখল করে আসছিলেন। ২০২১ সালে বিক্রেতার ছেলে প্রদীপ কুমার মন্ডল ভারত থেকে ফিরে এসে স্থানীয় ভূমিদস্যুদের সহায়তায় জমিটি জোরপূর্বক দখল করেন।অভিযোগ রয়েছে, জমি দখলের সময় তারা তাসলিমা বেগমের বাড়ি ভাঙচুর, গাছ নিধন এবং মাছের ঘের লুটপাট করেন।​ প্রদীপ মন্ডলের স্ত্রী লিপিকা মন্ডল কুখ্যাত চরমপন্থী নেতা অসীম বৈরাগীর মেয়ে। তারা এলাকায় ‘গোপন পার্টি’র দাপট দেখিয়ে সাধারণ মানুষকে হুমকি দিচ্ছেন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়। প্রদীপ মন্ডল ভারতীয় আধার কার্ডধারী হওয়া সত্ত্বেও জাল ওয়ারেশ সনদের মাধ্যমে নিজেকে একমাত্র মালিক দাবি করছেন। অথচ তার অন্য দুই ভাই ভারতে অবস্থান করছেন। এছাড়াও তিনি একটি হত্যা মামলার সাবেক আসামি বলে অভিযোগ করা হয়েছে।
​প্রশাসনের অবস্থান ও ভুক্তভোগীদের আকুতি :
​বিভাগীয় স্পেশাল জজ আদালত ও এসি ল্যান্ড অফিসের সালিশে প্রদীপ মন্ডলের দাবি বাতিল হলেও তিনি গায়ের জোরে জমি ছাড়ছেন না।
​দখলকারী দম্পতি উল্টো স্থানীয় প্রশাসন, ভুমি কর্মকর্তা ও পুলিশের কর্মকর্তাদের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচার চালিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছেন। ভুক্তভোগীরা সংবাদ সম্মেলনের মাধ্যমে বিষয়টি তদন্ত পূর্বক স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং জেলা প্রশাসনের কাছে ভূমিদস্যুদের গ্রেফতার ও জমি উদ্ধারে দ্রুত হস্তক্ষেপের দাবি জানিয়েছেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com