1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
শনিবার, ০৭ মার্চ ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
শিরোনাম :
খুলনায় ‘অদম্য নারী’ সম্মাননা পেলেন মাগুরার ইউপি সদস্য রিক্তা পারভিন কালিগঞ্জের মলাঙ্গায় গৃহবধূ সুলতার রহস্যজনক মৃত্যু নোয়াখালী-৫ আসনের এমপি ফখরুল ইসলামের মায়ের ইন্তেকাল কুড়িগ্রামে আলুর বস্তা থেকে ৯ কেজি গাঁজা উদ্ধার বগুড়ায় বাংলাদেশ প্রেসক্লাবের স্মরণসভা ও ইফতার মাহফিল, সাংগঠনিক সিদ্ধান্ত ঘোষণা জ্বালানি সংকটে স্থবির কলারোয়া: ইউরেকা পাম্পে দীর্ঘ সারি, সোনিয়া পাম্প বন্ধ খানজাহান আলী থানা সাংবাদিক ইউনিটির সভাপতির সহধর্মিনীর শাহাদাত বার্ষিকী দালাল চক্রের হাতে জিম্মি দৌলতপুর উপজেলা পরিষদ; নির্বিকার প্রশাসন লালমোহনে ১০০ পিচ ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে লালমোহন থানার পুলিশ। সোনাতলায় বিএনপির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

খুলনা জেলা বিএনপি নেতার বিরুদ্ধে অপপ্রচার: কয়রায় সংবাদ সম্মেলন

এস এম এ রউফ
  • প্রকাশের সময় : সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ১৮৮ বার পড়া হয়েছে

খুলনা জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে আজ (১৪ জুলাই ২০২৫) কয়রা উপজেলা বিএনপি কার্যালয়ে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
সংবাদ সম্মেলনে কয়রা উপজেলা যুবদলের আহ্বায়ক ও উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মো. শরিফুল আলম জানান, গত ১২ জুলাই ‘প্রতিদিনের খবর’ সহ কয়েকটি ভুয়া আইডি থেকে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামকে নিয়ে মনগড়া ও কাল্পনিক ভিডিও প্রকাশ করা হয়েছে। এসব ভিডিওতে তার নাম (শরিফুল আলম) প্রতিবেদক হিসেবে ব্যবহার করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা। তিনি আরও বলেন, আগামী সংসদ নির্বাচনে খুলনা-৬ আসনে মনোনয়ন প্রত্যাশী হওয়ায় একটি মহল ষড়যন্ত্র করে অ্যাডভোকেট মোমরেজুল ইসলামের সুনাম ক্ষুণ্ণ করার চেষ্টা করছে। শরিফুল আলম জানান, সম্প্রতি উপজেলা আওয়ামী লীগের এক নেতা কর্তৃক তারেক রহমানের সমালোচনা এবং এর প্রতিবাদে বিএনপি’র প্রতিবাদ সমাবেশের পর থেকেই এমন অপপ্রচার শুরু হয়েছে। তিনি এর তীব্র নিন্দা জানিয়ে ষড়যন্ত্রকারীদের মুখোশ উন্মোচনের আহ্বান জানান। এসময় জেলা বিএনপি’র সদস্য এমএ হাসান সহ বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন যারা, মঞ্জুর আলম নান্নু, শেখ হারুন অর রশিদ, শহিদুল্লাহ শাহিন, আবুল বাশার ডাবলু, গোলাম রসুল, ডাঃ নুর ইসলাম, নূরুল ইসলাম খোকা, ডিএম হেলাল উদ্দীন, মঞ্জুর মোরশেদ, রবিউল ইসলাম, ইছানুর রহমান, আবুল কালাম আজাদ, ইউনুছ আলী, আনারুল ডাবলু, আরিফ বিল্লাহ সবুজ, ইমরান হোসেন, আলাউদ্দীন প্রমুখ।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com