1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১০:৩৮ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

গঙ্গাচড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ও বকেয়া বিলের মামলায় গ্রেফতার ৩

মোঃআখতারুজ্জামান তিতাস
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬
  • ১৩১ বার পড়া হয়েছে
রংপুরের গঙ্গাচড়ায় অবৈধ বিদ্যুৎ সংযোগ ব্যবহার করে অটো চার্জিং স্টেশন পরিচালনার অভিযোগে একজনসহ পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার দিবাগত রাতে গঙ্গাচড়া মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।
পুলিশ ও পল্লীবিদ্যুৎ সমিতি সূত্রে জানা যায়, ২০২৫ সালের ৪ নভেম্বর রাতে উপজেলার গজঘণ্টা ইউনিয়নের উমর গ্রামে আশেকুজ্জামানের বাড়িতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় দেখা যায়, তিনি অবৈধভাবে বিদ্যুৎ সংযোগ নিয়ে দীর্ঘদিন ধরে একটি অটো চার্জিং স্টেশন পরিচালনা করে আসছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আশেকুজ্জামান অবৈধ বিদ্যুৎ ব্যবহার করে আর্থিক সুবিধা অর্জনের বিষয়টি স্বীকার করেন। এ কাজে তাকে সহযোগিতা করেন একই এলাকার হযরত আলী। অবৈধ বিদ্যুৎ ব্যবহারের ফলে সরকারের কয়েক লাখ টাকার রাজস্ব ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়। এ ঘটনায় আশেকুজ্জামানকে ২ লাখ ৪৭ হাজার ১৪৬ টাকা জরিমানা করা হয়। তবে নির্ধারিত সময়ের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ না করায় বিদ্যুৎ অফিসের দায়ের করা মামলায় সহযোগী হযরত আলীর বিরুদ্ধেও গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
এদিকে বিদ্যুৎ বিল বকেয়া সংক্রান্ত পৃথক মামলায় আরও দুইজনকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- গঙ্গাচড়া ইউনিয়নের চেংমারী গ্রামের মোক্তার আলী (৪২) এবং বড়বিল ইউনিয়নের মন্থনা বাজার এলাকার আসাদুজ্জামান (৩৫)।
গঙ্গাচড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস ছবুর বলেন, গ্রেফতারি পরোয়ানামূলে আটক করা হয়েছে। বুধবার সকালে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এবিষয়ে রংপুর পল্লী বিদ্যুৎ সমিতি-২ গঙ্গাচড়া জোনাল অফিসের উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) মো. ফরহাদ হোসেন বলেন, অবৈধ বিদ্যুৎ সংযোগ আইনত দণ্ডনীয় অপরাধ। এটি জাতীয় সম্পদের অপচয় এবং জনস্বার্থের পরিপন্থী। এ ধরনের কার্যক্রম রোধে নজরদারি জোরদার করা হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com