1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৪:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক

গজারিয়ায় মাদক পরিবহনের সময় হাতেনাতে আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড

অহিদুল ইসলাম (মুন্সিগঞ্জ জেলা প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬
  • ১২৩ বার পড়া হয়েছে
মুন্সীগঞ্জের গজারিয়ায় মাদক পরিবহনের সময় স্থানীয়দের সহায়তায় এক ব্যক্তিকে হাতেনাতে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড ও তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের ছোট রায়পাড়া এলাকার একটি ডিজিটাল পেপার মিলের সামনে থেকে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত শাহাবুদ্দিন (৩০) একই ইউনিয়নের আড়ালিয়া গ্রামের অনু মিয়ার ছেলে।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও গজারিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ অনুযায়ী অভিযুক্তের বিরুদ্ধে মাদক পরিবহনের চেষ্টার অভিযোগ প্রমাণিত হয়েছে। অভিযুক্ত নিজেও উপস্থিত সাক্ষীদের সামনে অপরাধ স্বীকার করেছেন।
তিনি বলেন, অপরাধের গুরুত্ব বিবেচনায় তাকে ৫০০ টাকা অর্থদণ্ড এবং তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। অর্থদণ্ড আদায়ের পর তাকে জেল পরোয়ানামূলে মুন্সীগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com