1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:৫৯ অপরাহ্ন
শিরোনাম :
জুলাই সনদ বাস্তবায়নের দাবিতে জামায়াতের গণমিছিলের ডাক লোডশেডিং ইস্যুতে গুজব নয়, ধৈর্য ও সচেতনতার আহ্বান; গৌরনদী পল্লী বিদ্যুতের ডিজিএম কাউখালীতে আইন-শৃঙ্খলা ও মাদক প্রতিরোধে সচেতনতামূলক সভা ঈশ্বরদীতে শিক্ষক পেটানোর ঘটনায় দোষীদের শাস্তির দাবীতে মানববন্ধন অনুষ্ঠিত গাছ লাগিয়ে জলবায়ু সুরক্ষার বার্তা দিল বাগেরহাটের শিক্ষার্থীরা ফরিদপুরে ঘুমন্ত স্বামীর গোপনাঙ্গ কাটার অভিযোগ, স্ত্রী আটক ৩ মামলায় শিল্পী মমতাজের জামিন কালো টাকা সাদা করার বিধান প্রত্যাহারসহ একাধিক প্রস্তাব প্রধানমন্ত্রীর বিরোধী দলের আসনে প্রধানমন্ত্রীর তহবিল থে‌কে ২০ কোটি টাকা বরাদ্দ: ফখরুল বিরোধী দলে থেকে কানাকড়িও পাইনি, জেলে গেছি পাঁচবার: স্পিকার

গভীর রাতে এতিম শিশুদের কম্বল জড়িয়ে দিলেন ডিসি

জামিল হাসান জামিল
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ জানুয়ারী, ২০২৪
  • ২৫৯ বার পড়া হয়েছে

রাত ১২ টা বেজে ১০ মিনিট। পড়াশোনা খাওয়া-দাওয়াসহ সব ব্যস্ততা সেড়ে ঘুমিয়ে পড়েছিলো মাদরাসার শিশু শিক্ষার্থীরা। বেশ কয়েকদিন থেকে সূর্যের দেখা না মেলায় শীতের প্রকোপতা প্রখর। সে কারণে সকলে আগেভাগে ঘুমিয়ে পড়ে। হঠাৎ করেই রাতের বেলা এসে শীতবস্ত্র হিসেবে তাদের মাঝে কম্বল জড়িয়ে দেন জেলা প্রশাসক।

বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে ঠাকুরগাঁওয়ের সদর উপজেলার নারগুন ইউনিয়নের পশ্চিম নারগুন দারুল কোরআন ওয়াস সুন্নাহ কওমি মাদরাসার শিক্ষার্থীদের শীতবস্ত্র দেন জেলা প্রশাসক মাহবুবুর রহমান।

কম্বল পেয়ে মাদরাসা শিক্ষার্থী আবদুল্লাহ বলেন, ‘আমরা ঘুমিয়ে গেছিলাম। হুজুর বললেন ডিসি স্যার আসছেন। আমরা বের হওয়া মাত্র আমাদের মোটা কম্বল দিলেন। আমরা অনেক খুশি হয়েছি। এখন রাতে ঠান্ডায় বেশি কষ্ট হবে না।’

অত্র মাদরাসার মুহতামিম হাফেজ ইব্রাহিম খলিল বলেন, তাদের সবসময় অযু করে থাকতে হয়। শীতে তাদের কষ্টটা বেশি হয়। আজকে কম্বল পেয়ে তারা সকলে খুশি। আর ভালো করে ঘুমাতে পারবে।

ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মাহবুবুর রহমান বলেন, হিমালয়ের কাছাকাছি হওয়ায় জেলার মানুষদের বরাবরে শীতের সময় বেশ কষ্ট হয়। এবারেও তার ব্যতিক্রম নয়। বেশ কয়েকদিন থেকে শীতের প্রকোপতা বেড়েছে। আর শীতে মাদরাসা শিক্ষার্থীদের সচরাচর বেশি কষ্ট হয়। যেহেতু তাদের সবসময় অযু করে থাকতে হয়। সে কারণে মাননীয় প্রধানমন্ত্রীর শীতের উপহার হিসেবে আমরা কম্বলগুলো তাদের হাতে তুলে দিয়েছি।

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com