1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
শিরোনাম :
পদ্মা রেলসেতুর পিলারের নিচ থেকে মাটি কেটে নেওয়া হয়েছে, বিষয়টা এ রকম না: সেতুমন্ত্রী ময়মনসিংহে উপজেলা রিসোর্স টিমের সদস্যদের নিয়ে গ্রাম আদালত বিষয়ে রিফ্রেশার প্রশিক্ষণ অনুষ্ঠিত নালিতাবাড়ীতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে শিক্ষাবৃত্তি, বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ রূপপুরের প্রথম ইউনিটে শনাক্ত কারিগরি বিচ্যুতি উদ্বেগজনক নয়: এনপিসিবিএল ‘বিরোধিতার জন্য বিরোধিতা নয়, বরং জনকল্যাণে বিরোধিতা করে বিরোধীদল’: জামায়াত আমির কুয়াকাটাকে উপজেলা ঘোষণার দাবিতে ৩ দিনব্যাপী গণস্বাক্ষর কর্মসূচি শুরু কলাপাড়ায় ৫ লাখ টাকা মুক্তিপণের দাবিতে ভ্যানচালক অপহরণ: ১২ ঘণ্টার মধ্যে উদ্ধার, গ্রেফতার ৩ বিশ্বকাপ ফুটবলে ইংল্যান্ড দলের প্রতি সমর্থনের ইঙ্গিত দিলেন প্রধানমন্ত্রী ‘তারেক রহমান আইলেও কাম হইব না’ বলা সেই ছাত্রদল নেতা বহিষ্কার দুই ঘণ্টা বসিয়ে রাখার প্রতিবাদ হিসেবে ভারতে প্রবেশ না করে দেশে ফিরেছি: ডা. জাহেদ

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার কাচিকাটা গ্রামে অসহায় সনাতনী নারীর উপর হামলা

রিপন বালা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ মার্চ, ২০২৫
  • ২০০ বার পড়া হয়েছে

গোপালগঞ্জ জেলার কোটালিপাড়া উপজেলার রাধাগঞ্জ ইউনিয়নের কাচিকাটা গ্রামে হালদার বাড়িতে স্থানীয় প্রভাবশালী কর্তৃক এক অসহায় সনাতনী নারীর উপর পাশবিক নির্যাতন করা হয়েছে। ১৮-০৩-২০২৫ তারিখ রোজ মঙ্গলবার মৃত ব্রজেন হালদারের স্ত্রী শেফালী হালদার (৫০)তিনি তার নিজস্ব একটি গাছ বিক্রি করতেছিলেন, এই ঘটনায় স্থানীয় ইউনুস শেখ (৬০)এর ছেলে মিটুল শেখ (৩৩)ও তার আরেক ছেলে বিল্পব শেখ(৩০)ওই মহিলাকে গাছ বিক্রি করতে নিষেধ করেন। কথাকাটাকাটির এক পর্যায়ে ওই মহিলার গায়ে হাত তোলে। দুই ভাই মিলে মহিলার মুখের মধ্যে কিল -ঘুশি মারেন।এতে মহিলার একটি দাত ভেঙে যায় এবং ঘটনাস্থলেই মহিলা জ্ঞান হারিয়ে ফেলে।পরে ওই মহিলার ছোট মেয়ের আর্তনাদে স্থানীয়দের সহায়তায় উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়।ওই মহিলার কোনো ছেলে সন্তান নেই, বড় মেয়েকে বিয়ে দিয়েছেন, ছোট মেয়ে নিয়েই তার সংসার। বর্তমানে তিনি আতংকিত অবস্থায় প্রাণ নাশের ভয়ে হাসপাতাল থেকে নিজ বাড়ি ছেড়ে  বড় মেয়ের শশুর বাড়িতে গিয়ে থাকছেন ভুক্তভোগী ওই নারী।

এই বিষয়ে তিনি থানায় লিখিত অভিযোগ করেছেন।উক্ত ঘটনার বিষয়ে অপরাধ দমন অধিকার সংগঠন (স্কফ)এর গোপালগঞ্জ জেলা কমিটির সাধারণ সম্পাদক রঈস উদ্দিন সাকিব বলেন,ভুক্তভোগী নারীকে আইনী সহায়তাসহ আমরা সকল প্রকার সহযোগিতা করে যাবো।

অভিযোগের বিষয়ে কোটালিপাড়া থানার ওসি সাহেবের কাছে জানতে চাইলে তিনি বলেন, ঘটনার সুষ্ঠু তদন্ত চলছে এবং দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com