1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ১১:২৮ অপরাহ্ন
শিরোনাম :
খামেনির জানাজায় অংশ নিতে ইরান যাচ্ছে জামায়াতের প্রতিনিধি দল মাথা ঝুঁকিয়ে সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন জাপানের কোচ ইরানে বিপ্লবী গার্ডের দুই সেনাকে গুলি করে হত্যা বকেয়াসহ জুলাই থেকে নিয়মিত বেতন পাবেন মাদ্রাসা শিক্ষকরা: শিক্ষামন্ত্রী অন্তর্বর্তী সরকারসহ সব দুর্নীতি তদন্ত করা উচিত: প্রধানমন্ত্রীর উপদেষ্টা ‘শিবির কি শেখ মুজিবের স্থলে ওসমান হাদিকে জাতির পিতা হিসেবে দাঁড় করাতে চায়?’ যুক্তরাষ্ট্র চুক্তি মানলে ইরানও প্রতিশ্রুতি রক্ষা করবে: পেজেশকিয়ান ফুলবাড়ীতে আইন শৃঙ্খলা কমিটির সভা জেলের ছদ্মবেশে ইয়াবা পাচার, উখিয়ায় বিজিবির অভিযানে ৬০ হাজার ইয়াবাসহ আটক ১ ছয় মাসে ৩৩০ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ, আটক ১৪০: বিজিবি

গৌরনদীতে ‘দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন’ আত্মপ্রকাশ: দ্বীনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছানোর প্রত্যয়

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬
  • ১০৭ বার পড়া হয়েছে

গৌরনদী উপজেলায় ইসলামের সুমহান আদর্শ প্রচার ও কুরআন-সুন্নাহভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে দারসুল কুরআন সুন্নাহ্ ফাউন্ডেশন নামে একটি নতুন দ্বীনি সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। উপজেলার প্রায় শতাধিক আলেম ও ইমামের উপস্থিতিতে এক তাৎপর্যপূর্ণ সভায় সর্বসম্মতিক্রমে সংগঠনের নেতৃত্ব নির্বাচন করা হয়।

গতকাল সকাল ৭টায় গৌরনদীর কেন্দ্রীয় ঈদগাহ জামে মসজিদ কমপ্লেক্সে আয়োজিত এ সভায় গভীর ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। সভায় আলহাজ্ব মাওলানা হাফিজুর রহমানসহ বিশিষ্ট ওলামায়ে কেরাম উপস্থিত ছিলেন।

সর্বসম্মতিক্রমে মাওলানা হাফেজ কামরুল ইসলাম খানকে সভাপতি এবং মুফতী সাইফুল ইসলামকে সাধারণ সম্পাদক নির্বাচিত করা হয়। সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পান মাওলানা জাকির হোসেন, অধ্যাপক মাওলানা রুহুল আমীন, মুফতী আব্দুল ক্বাইউম হারুনী ও মাওলানা আব্দুস সালাম। কোষাধ্যক্ষ হিসেবে মনোনীত হন মাওলানা তাওহিদ হোসাইন এবং সহ-কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পান হাফেজ আব্দুল বাতেন খান।

এছাড়াও ৮ জন কার্যনির্বাহী সদস্য ও ১ জন প্রচার সম্পাদকসহ সর্বমোট ১৭ সদস্য বিশিষ্ট একটি সুসংগঠিত ও শক্তিশালী কমিটি গঠন করা হয়েছে। সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হয়েছেন মাওলানা তুরব আলী, মাওলানা আশরাফ আলী, মাওলানা জামাল উদ্দিন সরদার, মাওলানা জামাল উদ্দিন খান, হাফেজ কামরুল ইসলাম, মাওলানা মিসবাহ উদ্দিন শরিকল, মাওলানা আনিছুর রহমান ও মাওলানা আরমান তালুকদার।

নবনির্বাচিত সভাপতি মাওলানা হাফেজ কামরুল ইসলাম খান তার বক্তব্যে বলেন এই ফাউন্ডেশনের প্রধান লক্ষ্য হবে মানুষের দ্বারপ্রান্তে কুরআন ও সুন্নাহর দাওয়াত পৌঁছে দেওয়া এবং ইমাম ও আলেমদের জন্য যুগোপযোগী প্রশিক্ষণের ব্যবস্থা করা, যাতে তারা দ্বীনের সঠিক বার্তা সমাজে সুসংহতভাবে পৌঁছে দিতে পারেন।

তিনি সংগঠনের কার্যক্রমের সফলতা ও অগ্রগতির জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন

এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com