1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রূপগঞ্জে ১,১০৭ বোতল স্ক্যাপ সিরাপ উদ্ধার, মাদক কারবারি গ্রেপ্তার মাননীয় মন্ত্রী, ভালো উত্তর দিতে পারলে আপনিও জান্নাতে যেতে পারবেন: স্পিকার গৃহস্থলী প্রদর্শনী পুকুরে উপকরণ বিতরণ করেছে শিবগঞ্জ উপজেলা মৎস্য অফিস উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ—সবার আগে বাংলাদেশ সিরাজগঞ্জে বিদ্যুৎহীন ‘সলঙ্গা কেন্দ্রীয় গণপাঠাগার’ বেরোবির কমিউনিকেশন অ্যান্ড জার্নালিজম ক্লাবের নতুন কমিটি গঠন পরিস্থিতি যেমনই হোক ইরান আত্মসমর্পণ করবে না: গালিবাফ জ্বালানি খাতে তুরস্কের বিনিয়োগকে স্বাগত জানাল বাংলাদেশ পানি না নামা পর্যন্ত চট্টগ্রাম-কক্সবাজার রেল চলাচল বন্ধ থাকবে এবার স্পেনের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধের ঘোষণা ট্রাম্পের

গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন

সোলায়মান তুহিন, গৌরনদী (বরিশাল):
  • প্রকাশের সময় : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫
  • ১৭৫ বার পড়া হয়েছে
বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্তৃক বাস্তবায়িত সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় গৌরনদীতে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার গৌরনদী সেচ ইউনিটের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন বরিশাল অঞ্চল, যা বরিশাল, ভোলা, ঝালকাঠি ও পিরোজপুর জেলার সেচ উন্নয়ন প্রকল্পের আওতায় সংগৃহীত যন্ত্রপাতি দ্বারা পরিচালিত হচ্ছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে সেচ যন্ত্র হস্তান্তর কার্যক্রমের উদ্বোধন করেন গৌরনদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ ইব্রাহীম।
বিএডিসি সেচ গৌরনদী ইউনিটের সহকারী প্রকৌশলী মোঃ শাহেদ আহম্মেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ মেহেদী হাসান, গৌরনদী উপজেলা প্রকৌশলী মোঃ অহিদুর রহমান, গৌরনদী পৌর নাগরিক কমিটির সভাপতি ও গৌরনদী প্রেসক্লাবের আহ্বায়ক জহুরুল ইসলাম জহির এবং ক্ষুদ্র ঋণ প্রকল্পের উপজেলা ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর হোসেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, আধুনিক ও মানসম্মত সেচ ব্যবস্থার মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি পাবে এবং কৃষকরা সময় ও খরচ সাশ্রয় করতে পারবেন। সরকার কৃষিবান্ধব কর্মসূচির মাধ্যমে প্রান্তিক কৃষকদের জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
আলোচনা শেষে প্রকল্পের আওতাভুক্ত সুবিধাভোগী কৃষকদের মাঝে আনুষ্ঠানিকভাবে সেচ যন্ত্র বিতরণ করা হয়।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com