1. admin@desh-bulletin.com : নিজস্ব প্রতিবেদক : দৈনিক প্রতিদিনের অপরাধ
  2. bot@local.invalid : Service Bot :
  3. infoobayed@gmail.com : infoobayed :
সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
৫ আগস্ট শেখ হাসিনা দেশের বিচার বিভাগকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে, ভারত সেটি করতেও দিয়েছে শিক্ষার্থীদের শতভাগ নিরপেক্ষ মূল্যায়ন নিশ্চিত করা হয়েছে : মাহ্দী আমিন বিএনপি মহাসচিব পদে আলোচনায় রুহুল কবির রিজভী মুক্তি পাওয়া ৪ আওয়ামী নেতাকে বরণ করতে গিয়ে কারাফটকে আটক আরও ৪ কর্মী ইংরেজি ও গণিত বিষয়ের কারণে ফেলের হার বাড়িয়ে দেয়: ঢাকা বোর্ডের চেয়ারম্যান মৃত্যুদণ্ডের রায়ের বিরুদ্ধে আবুল কালাম আযাদের আপিল রাশিয়াকে আরও ৫০ হাজার সেনা দিচ্ছে উত্তর কোরিয়া: জেলেনস্কি জুলাই গণঅভ্যুত্থান: কথা না শুনলে টিভি চ্যানেল বন্ধ, ওবায়দুল কাদেরকে আরাফাত সৌদিতে আগুনে নিহত ১৬ বাংলাদেশি: ১৩ জনই নওগাঁর ইরানের শীর্ষ নিরাপত্তা সংস্থা এসএনসিসি’তে রদবদল

গ্রেনেড হামলায় জড়িতদের দ্রুত বিচারের দাবি- নাসির উদ্দিন আহমেদ ঝিলু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ-
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৪ আগস্ট, ২০২৩
  • ৪১৭ বার পড়া হয়েছে
২১ আগস্ট বর্বর গ্রেনেড হামলায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচারের দাবি জানিয়েছেন ঢাকার নবাবগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাসির উদ্দিন আহমেদ ঝিলু। সোমবার সকালে উপজেলা পরিষদ আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে তিনি এ দাবি করেন।
অনুষ্ঠান শুরুতেই উপজেলা পরিষদের পক্ষ হতে একটি শোক-র‍্যালী বের করা হয়। র‍্যালীটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বধীনতা চত্তর হয়ে পুনরায় উপজেলা ওয়াছেক মিলনায়তনে আলোচনা সভায় যোগ দেয়।
ঝিলু বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান আমাদের সাংসদ। তিনি নির্বাচিত হওয়ার পর দোহার নবাবগঞ্জে আওয়ামী লীগ সরকারের উন্নয়নের জোয়ার বইছে। আওয়ামী লীগ সরকার যদি আবারও ক্ষমতায় না আসে এই দেশে রাজনৈতিক বিশৃঙ্খলায় সৃষ্টি হবে। এতে দেশে অস্থিতিশীলতা সৃষ্টি হবে। তাই আমাদের প্রিয় সংসদ সালমান এফ রহমানকে পুনরায় নির্বাচিত করে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে উপহার দিয়ে আওয়ামী লীগ সরকারকে আবারও ক্ষমতায় আনতে হবে।
নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর  রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান ইঞ্জি. আরিফুর রহমান শিকদার, দোহার সার্কেল সহকারী পুলিশ সুপার আশরাফুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান ভুইয়া কিসমত। কলাকোপা ইউপি চেয়ারম্যান ইব্রাহিম খলিলের সঞ্চালনায় নবাবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিরাজুল ইসলাম শেখ, সাবেক উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জালাল উদ্দিন, ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলিমুর রহমান পিয়ারা, ওয়াদুদ মিয়া, এমএ বারী বাবুল মোল্লা, একেএম মনিরুজ্জামান তুহিন সহ  বিভিন্ন স্তরের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন।
এ বিভাগের আরো সংবাদ
© দেশ বুলেটিন 2023 All rights reserved
Theme Customized BY ITPolly.Com